বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ৪
কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ পিএম
ছবি: সংগৃহীত
পটুয়াখালীর মহিপুরে অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ এক নারী সহ চারজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (৪ এপ্রিল) বিকেলে মহিপুর থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।
আটককৃতরা হলেন- মহিপুর থানার বিপিনপুর এলাকার ৪ নং ওয়ার্ডের মৃত হাসেম হাওলাদারের দুই ছেলে মো. রফিক হাওলাদার ও মো. কুদ্দুস হাওলাদার। এছাড়া কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের নওয়াপাড়া গ্রাম থেকে আটক করা হয়েছে মৃত আলম গাজীর ছেলে মো. শাহ আলম ও তার বোন মোসা. শারমিন বেগমকে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মহিপুর থানায় মামলা একটি জিআর মামলা দায়ের করা হয়েছে। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(খ) ধারায় রুজু করা হয়েছে।
এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। যেকোনো মূল্যে মাদক নির্মূলে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি আরো জানান, এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হবে এবং এ ধরনের অপরাধ দমনে পুলিশ সর্বদা সতর্ক রয়েছে।
