×

সারাদেশ

মেঘনায় জাটকা ধরায় ৭ জেলে আটক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ০৯:১০ পিএম

মেঘনায় জাটকা ধরায় ৭ জেলে আটক

ছবি: সংগৃহীত

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে ৭ জেলেকে আটক করা হয়েছে। এর মধ্যে তিনজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা রেখে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি চারজনের বিরুদ্ধে মৎস্য আইনে নিয়মিত মামলা হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় এসব তথ্য জানান অভিযানে নেতৃত্ব দেওয়া সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক।

তিনি বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত ১টা থেকে ভোর ৫টা পর্যন্ত সদর উপজেলা মৎস্য বিভাগ পদ্মা-মেঘনা নদীর সদর উপজেলার নৌ সীমানায় অভিযান পরিচালনা করে। এসময় কোম্পানির চর চ্যানেল নামক স্থান থেকে জাটকা ধরা অবস্থায় হাতেনাতে ৭ জেলেকে আটক করা হয়। এসময় তাদের সঙ্গে থাকা দুটি মাছ ধরার নৌকা ও ১ হাজার বর্গমিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

জব্দ করা নৌকা ও কারেন্ট জাল মামলার আলামত হিসেবে চাঁদপুর নৌ থানা হেফাজতে রয়েছে।

মামলা হওয়া চার আসামিকে বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান এ কর্মকর্তা।

ইলিশের পোনা, জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মার্চ-এপ্রিল দুই মাস চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত পদ্মা-মেঘনা নদীর প্রায় ৭০ কিলোমিটারকে অভয়াশ্রম ঘোষণা করেছে সরকার। এসময় ইলিশসহ সব ধরনের মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, মজুত ও পরিবহন নিষিদ্ধ। আইন অমান্যকারীদের বিরুদ্ধে জরিমানা ও কারাদণ্ডের বিধান রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাহরাইনে নিহত তারেক আলীর মরদেহ দেশে পৌঁছেছে

বাহরাইনে নিহত তারেক আলীর মরদেহ দেশে পৌঁছেছে

বি-১ সেতুতে হামলার নিন্দা জানিয়েছে ইরান

বি-১ সেতুতে হামলার নিন্দা জানিয়েছে ইরান

কেমন যাচ্ছে আমাদের অডিও শিল্প?

কেমন যাচ্ছে আমাদের অডিও শিল্প?

আমি চাইলেই মুহূর্তের মধ্যে খুলবে হরমুজ: ট্রাম্প

আমি চাইলেই মুহূর্তের মধ্যে খুলবে হরমুজ: ট্রাম্প

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App