বি-১ সেতুতে হামলার নিন্দা জানিয়েছে ইরান
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ১০:৫৭ পিএম
ছবি: সংগৃহীত
ইরানের রাজধানী তেহরানের পশ্চিমে অবস্থিত কারাজ শহরের গুরুত্বপূর্ণ 'বি১' সেতুতে যৌথ হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৯৫ জন।
এদিকে এই হামলাকে যুদ্ধাপরাধ বলে তীব্র নিন্দা জানিয়েছে ইরান।
শুক্রবার (৩ এপ্রিল) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ নিন্দা জানিয়েছে।
ইসমাইল বাঘাই বলেছে, ‘ইরানের সেতুগুলোর ওপর মার্কিন ও ইসরায়েলি হামলা “আইএসআইএস সন্ত্রাসবাদের ধাঁচে একটি যুদ্ধাপরাধ।’
তিনি বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের অবকাঠামোর ওপর হামলা তীব্র করার হুমকি দেওয়ার পর এবং তেহরান ও কারাজকে সংযোগকারী বি-১ সেতুটি আংশিকভাবে ধ্বংস হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ পোস্টে তিনি বলেন, ‘ইরানি প্রকৌশলী ও শ্রমিকদের উদ্ভাবনী ক্ষমতা, নিষ্ঠা এবং অক্লান্ত প্রচেষ্টার অটল প্রতীক হিসেবে দাঁড়িয়ে থাকা বিশাল সেতুগুলো ধ্বংস করা অন্তর্ঘাতকদের মর্যাদা বাড়ায় না।’
