×

সারাদেশ

মাগুরায় আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ০৯:৩৯ পিএম

মাগুরায় আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক

ছবি: সংগৃহীত

মাগুরার শ্রীপুরে র‍্যাব-৬ কর্তৃক ঝিনাইদহ ক্যাম্পের এক বিশেষ অভিযানে দুটি অবৈধ আগ্নেয়াস্ত্রসহ আলম খান (২৬) নামে এক যুবককে আটক করা হয়েছে। আকটকৃত আলম খান শ্রীপুর উপজেলার দাইরপোল গ্রামের মৃত হাসমত আলী খানের ছেলে।

সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় উপজেলার শ্রীকোল ইউনিয়নের খামারপাড়া রোকনমোড় এলাকায় মনোজিতের ওয়ার্কশপে সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে হাতেনাতে আটক করা হয়। 

র‍্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্প সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় অবৈধ অস্ত্র মজুদ, অস্ত্র ব্যবহার ও অবৈধ অস্ত্র লেনদেনের অভিযোগে এলাকায় গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছিল। এরই ধারাবাহিকতায় ঔইদিন সন্ধ্যায় গোয়েন্দা তথ্য নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ২টি স্যুটারগনসহ আলম খানকে আটক করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র জননিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি কারণ ছিল বলেও জানানো হয়। জনবহুল এলাকায় এই ধরণের অবৈধ অস্ত্র উদ্ধারে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

অবৈধ অস্ত্র সংরক্ষণ ও ব্যবহারের অভিযোগে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

থানা থেকে আসামির পলায়ন

থানা থেকে আসামির পলায়ন

বিয়ে করেছেন সিমরিন লুবাবা

বিয়ে করেছেন সিমরিন লুবাবা

সিগারেট-তামাকের দাম বাড়ানোর ইঙ্গিত

সিগারেট-তামাকের দাম বাড়ানোর ইঙ্গিত

সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগীর পিস্তল উদ্ধার

সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগীর পিস্তল উদ্ধার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App