×

চট্টগ্রাম

মেরিন ড্রাইভে চলন্ত গাড়িতে আগুন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০৩:১৯ পিএম

মেরিন ড্রাইভে চলন্ত গাড়িতে আগুন

ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে ভাড়ায় চালিত একটি যাত্রীবাহী মিনিকারে অগ্নিকাণ্ড ঘটেছে। রোববার (১৯ এপ্রিল) ভোর ৬টা ১৫ মিনিটের দিকে বড় ডেইল মেরিন ড্রাইভ এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে টেকনাফ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা জামিন মিয়া জানিয়েছেন।

তিনি বলেন, “টেকনাফ শাপলা চত্বর থেকে চার জন যাত্রী নিয়ে প্রাইভেটকারটি কক্সবাজারের দিকে রওনা দেয়। পথে যান্ত্রিক ত্রুটির কারণে গাড়িটিতে হঠাৎ আগুন ধরে যায় এবং মুহূর্তের মধ্যে আগুন জ্বলতে শুরু করে। ঘটনার সময় গাড়িতে থাকা যাত্রীরা দ্রুত নেমে পড়ায় বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি।”

টেকনাফ কচুবনিয়া এলাকার গাড়ির চালক (মালিক) মো. ফিয়ার আলম এ ঘটনায় অসুস্থ হয়ে পড়েন, পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, আগুন লাগার সঙ্গে সঙ্গে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে খবর পেয়ে টেকনাফ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

গাড়িতে থাকা যাত্রী নুরে আলম বলেন, চলন্ত অবস্থায় হঠাৎ করে গাড়িতে আগুন ধরে যায়। আল্লাহর রহমতে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলাম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাজা স্থগিতের আবেদন ইমরান খানের স্ত্রীর

সাজা স্থগিতের আবেদন ইমরান খানের স্ত্রীর

যে কারণে জিএসএলে খেলতে পারবে না বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী

যে কারণে জিএসএলে খেলতে পারবে না বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী

পাকিস্তানের হয়ে খেলার যোগ্য নই : রিজওয়ান

পাকিস্তানের হয়ে খেলার যোগ্য নই : রিজওয়ান

সোমালিল্যান্ডে দূত নিয়োগ ইসরায়েলের, বাংলাদেশসহ ১২ দেশের নিন্দা

সোমালিল্যান্ডে দূত নিয়োগ ইসরায়েলের, বাংলাদেশসহ ১২ দেশের নিন্দা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App