×

চট্টগ্রাম

পাচারকালে বিপুল পরিমাণ ডিজেলসহ আটক ১২

Icon

কক্সবাজার দক্ষিণ প্রতিনিধি

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ০৯:০৪ পিএম

পাচারকালে বিপুল পরিমাণ ডিজেলসহ আটক ১২

ছবি: সংগৃহীত

মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ ডিজেলসহ ১২ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। আটককৃতদের মধ্যে ৪ জন বাংলাদেশী ও ৮ জন রোহিঙ্গা।

শনিবার (৪ এপ্রিল) সকাল ৬ টায় চট্টগ্রামের পতেঙ্গা  বহিনোঙ্গর এলাকায় এ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড।

আটককৃতরা হলেন, চট্টগ্রাম বাকলিয়ার চর চাকতাই এর মো. ফজলু করিমের ছেলে আব্দুল মান্নান, কক্সবাজারের রামু হিমছড়ির মোহাম্মদ ইসলামের ছেলে সাকিব, টেকনাফ শাহপরীর দ্বীপের রাহমতুল্লাহর ছেলে মো. সাকের, উখিয়া থ্যাইংখালীর হাসিমের ছেলে সৈয়দ আলম, কক্সবাজারের উখিয়া জামতলি১৫ নম্বর  রোহিঙ্গা ক্যাম্পের আবু তালেকের ছেলে আবু তাহের, আব্দুল বাহদুরের ছেলে সৈয়দ হোসেন, আব্দুর জাব্বারের ছেলে এনামুল হাসান,আনু মিয়ার ছেলে হামিদুল হক, ফখরউদ্দিনের ছেলে মো. সাকের, দিল মোহাম্মদের ছেলে মো. আয়াস, কালুমিয়ার ছেলে মোহাম্মদ ফারুক ও আনসুল হোসেনের ছেলে পরান।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৪ এপ্রিল  শনিবার সকাল ৬ টায় কোস্ট গার্ড পতেঙ্গা  আউটপোস্ট সদস্যরা চট্টগ্রামের পতেঙ্গা বহিনোঙ্গর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১টি বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৬ লক্ষ ২৪ হাজার টাকা মূল্যের ৬ হাজার লিটার ডিজেল, ৬ টি গ্যাস ভর্তি সিলিন্ডার, নগদ ১৫ হাজার ৮ শত ৯৬ টাকা ও পাচার কাজে ব্যবহৃত বোটসহ ১২ পাচারকারীকে আটক করা হয়

জব্দকৃত ডিজেল, গ্যাস সিলিন্ডার, পাচার কাজে ব্যবহৃত বোট ও আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে এক ব্রিফিং এ বিসিজিএস তাজউদ্দিন এর ব্রিফিং প্রদানকারী কর্মকর্তা (ইঞ্জিনিয়ার অফিসার) লেঃ কমান্ডার সাব্বির মাহমুদ, (ই), বিএন জানান, এই বোটকে ব্যবহার করে মানবপাচারকারীরা আনুমানিক ১৫০-২০০ জনকে মালয়েশিয়া পাচারের পরিকল্পনা করেছিলো। কোস্ট গার্ডের গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক দলের সফল অভিযানের কারণে মানবপাচারকারীদের এই অপচেষ্টা নস্যাৎ করে দেওয়া সম্ভবপর হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরানের আঞ্চলিক প্রতিশোধের ধাক্কা সামলাচ্ছে আমিরাত

ইরানের আঞ্চলিক প্রতিশোধের ধাক্কা সামলাচ্ছে আমিরাত

হরমুজ দিয়ে ত্রাণ পরিবহনে অনুমতি দেবে ইরান

হরমুজ দিয়ে ত্রাণ পরিবহনে অনুমতি দেবে ইরান

‘নতুন কুড়ি স্পোর্টস’সহ দুই প্রকল্পে ৫৫ কোটি টাকা বরাদ্দ

‘নতুন কুড়ি স্পোর্টস’সহ দুই প্রকল্পে ৫৫ কোটি টাকা বরাদ্দ

ব্যাংকে লেনদেন ১০টা থেকে ৩টা পর্যন্ত

কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলার ব্যাংকে লেনদেন ১০টা থেকে ৩টা পর্যন্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App