×

রাজধানী

ঢামেকে চিকিৎসক-শিক্ষার্থী সংঘর্ষ, বন্ধ জরুরি সেবা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০৬:৪৮ পিএম

ঢামেকে চিকিৎসক-শিক্ষার্থী সংঘর্ষ, বন্ধ জরুরি সেবা

ছবি: সংগৃহীত

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসকদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনার পর ভুক্তভোগী চিকিৎসকরা জরুরি বিভাগের সেবা সাময়িকভাবে বন্ধ করে দেন।

বুধবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে এ ঘটনার সূত্রপাত হয়।

চিকিৎসকদের দাবি, বিকেলে এক শিক্ষার্থী চিকিৎসা নিতে এসে প্রেসক্রিপশন গ্রহণ করেন। তবে প্রয়োজনীয় ওষুধ হাসপাতালে না থাকায় তাকে বাইরে থেকে সংগ্রহ করার পরামর্শ দেওয়া হয়। পরে ওই শিক্ষার্থী সহপাঠীদের নিয়ে ফিরে এসে চিকিৎসকদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন।

শিক্ষার্থীদের অভিযোগ ছিল, প্রেসক্রিপশনে উল্লেখ করা ওষুধ বাইরে সহজে পাওয়া যাচ্ছে না। এ নিয়ে উত্তপ্ত বাকবিতণ্ডা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। মুহূর্তেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং কয়েক দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীদের মধ্যে তর্ক থেকে সংঘর্ষের সূত্রপাত হয়, যা দ্রুত বিস্তৃত আকার ধারণ করে। এতে কয়েকজন আহত হন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, ওষুধ সংক্রান্ত বিরোধ থেকেই এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

 ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরালো করতে আলোচনা হয়েছে’

জয়শঙ্কর ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরালো করতে আলোচনা হয়েছে’

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে বাংলাদেশ-ভারত বৈঠক

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে বাংলাদেশ-ভারত বৈঠক

জাল সনদধারী শিক্ষকদের চিহ্নিত করা হচ্ছে

শিক্ষামন্ত্রী জাল সনদধারী শিক্ষকদের চিহ্নিত করা হচ্ছে

পহেলা বৈশাখে নিরাপত্তা ও ট্রাফিকে বিশেষ ব্যবস্থা

পহেলা বৈশাখে নিরাপত্তা ও ট্রাফিকে বিশেষ ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App