×

বলিউড

পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২৬, ০৩:৩৬ পিএম

পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর

ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর রাজনীতি ছাড়ার ঘোষণা দিলেন পরিচালক ও বিদায়ী বিধায়ক রাজ চক্রবর্তী। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হয়েছে ৪ এপ্রিল। অনুষ্ঠিত নির্বাচনে ঐতিহাসিক জয় পেয়েছে বিজেপি আর পরাজিত হয়েছে তৃণমূল কংগ্রেস। ফল প্রকাশের পরই নিজের রাজনৈতিক জীবনের ইতি টানার কথা জানান তিনি।

২০২১ সালে রাজনীতিতে যোগ দেন রাজ। তৃণমূল কংগ্রেসের হয়ে ব্যারাকপুর কেন্দ্র থেকে নির্বাচনে অংশ নিয়ে জয়ী হন তিনি। এরপর পাঁচ বছর বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। এই সময় রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের প্রচারেও সক্রিয় ছিলেন তিনি। কিছুদিন আগে ‘লক্ষ্মীর ভান্ডার’ নিয়ে একটি তথ্যচিত্রও পরিচালনা করেছিলেন। তবে এবারের নির্বাচনে পুরনো কেন্দ্র থেকে লড়েও জয় পাননি রাজ। 

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে রাজ লেখেন, ‘জীবনে যখনই কোনও দায়িত্ব পেয়েছি নিষ্ঠা এবং সততার সঙ্গে পালন করেছি৷ একজন পরিচালক হিসাবে সিনেমার মাধ্যমে মানুষকে সবসময় আনন্দ দেওয়ার চেষ্টা করেছি। কখনও হেরেছি, কখনও জিতেছি।

২০২১-এ আমার রাজনৈতিক জীবনে পদার্পণ৷ মানুষ আমাকে সুযোগ দিয়েছিলেন কাজ করার। পাঁচ বছর ধরে সেই ভাবেই বিধায়কের দায়িত্ব পালন করার চেষ্টা করে গিয়েছি। সেই অধ্যায় শেষ হলো ২০২৬-এ। সঙ্গে শেষ হলো আমার রাজনৈতিক জীবনের পথচলা।’ একই পোস্টে নতুন সরকারকেও শুভেচ্ছা জানান তিনি।

পরিচালক রাজ লেখেন, ‘বাংলার মানুষের মতামতে নতুন সরকার এসেছে। আগামী ৯ মে ২০২৬-এ তাঁরা শপথ নেবেন। তাঁদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আশা করব, আপনাদের হাত ধরে পশ্চিমবঙ্গ এগিয়ে যাবে উন্নতির পথে। মানুষের সমস্ত সমস্যার সমাধান হবে। সবাই ভাল থাকুন। সুস্থ থাকুন।’

নির্বাচনের সময় ব্যারাকপুরে রাজের রোড শো ঘিরে ব্যাপক উন্মাদনা দেখা গেলেও ফল ঘোষণার দিন গণনাকেন্দ্রের বাইরে তাকে ঘিরে উত্তেজনা তৈরি হয়। সে সময় ‘চোর চোর’ স্লোগানও ওঠে বলে জানা গেছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডাকাতি শেষে পালানোর সময় গণপিটুনি, একজন নিহত

ডাকাতি শেষে পালানোর সময় গণপিটুনি, একজন নিহত

হাম ও উপসর্গে একদিনে আরো ৭ জনের মৃত্যু

হাম ও উপসর্গে একদিনে আরো ৭ জনের মৃত্যু

বেরোবি উপাচার্যের পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন, ছাত্রদলের হামলা

বেরোবি উপাচার্যের পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন, ছাত্রদলের হামলা

সংবাদ প্রকাশের জেরে দুই সংবাদকর্মীকে হুমকি, থানায় জিডি

সংবাদ প্রকাশের জেরে দুই সংবাদকর্মীকে হুমকি, থানায় জিডি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App