×

বিএনপি

পানিসম্পদমন্ত্রী

‘বিদেশি যাকাতের টাকা নিজেদের বলে চালাচ্ছে একটি দল’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ০৯:১৫ এএম

‘বিদেশি যাকাতের টাকা নিজেদের বলে চালাচ্ছে একটি দল’

ফাইল ছবি

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি লক্ষ্মীপুর সদর উপজেলায় দলীয় নেতা-কর্মী ও স্থানীয়দের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে মন্তব্য করেছেন যে, একটি দল বিদেশ থেকে আসা যাকাতের টাকা নিজেদের বলে পার্টি চালাচ্ছে।

সোমবার দুপুরে মন্ত্রী বলেন, “বিদেশ থেকে দেশে প্রচুর যাকাতের টাকা আসছে। কিন্তু ওই যাকাতের টাকা নিজেদের বলে প্রচার করে নির্বাচনী কার্যক্রম চালানো হচ্ছে এবং ঈদ উপলক্ষে জনগণকে আশ্বস্ত করা হচ্ছে। এটি অসত্য ও মিথ্যা, এক ধরনের গুপ্ত রাজনীতি।”

শহীদউদ্দীন অভিযোগ করেন, বিএনপির বিরুদ্ধে অসত্য তথ্য প্রচার করা হচ্ছে এবং এটি দীর্ঘদিন ধরে একটি দলের কৌশল। 

তিনি জামায়াতকে ইঙ্গিত করে বলেন, নির্বাচনের সময় মা-বোনদের দুর্বল করে অসত্য তথ্য দিয়ে সুবিধা নেওয়ার চেষ্টা হয়েছে, যা জনগণ এখন বুঝে গেছে।

মন্ত্রী আরও বলেন, “রাজনীতি করতে হলে খরচ করতে হবে। যারা রাজনীতি করবেন, তারা ইনকামের চিন্তা করলে রাজনীতি করা উচিত নয়। ছাত্ররাজনীতিকেও বিএনপির ক্ষমতায় আসার সাথে ইনকাম যুক্ত করার সুযোগ থাকবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে কর্মসূচি বাস্তবায়িত হবে, যা জনগণকে সুবিধা দেবে।” 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আলোচনার টেবিলে আসতেই হবে ইরানকে: ফ্রেডরিক ম্যার্ৎস

আলোচনার টেবিলে আসতেই হবে ইরানকে: ফ্রেডরিক ম্যার্ৎস

শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম আজও প্রাসঙ্গিক

প্রধানমন্ত্রীর বাণী শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম আজও প্রাসঙ্গিক

বিজেপির বিরুদ্ধে ইভিএম কারচুপির অভিযোগ, যা বলছে নির্বাচন কমিশন

বিজেপির বিরুদ্ধে ইভিএম কারচুপির অভিযোগ, যা বলছে নির্বাচন কমিশন

ফের সু চির সাজা কমলো জান্তা সরকার

ফের সু চির সাজা কমলো জান্তা সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App