×

আবহাওয়া

রাজধানীতে ঝড়বৃষ্টির সতর্কতা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২৬, ১১:১৪ এএম

রাজধানীতে ঝড়বৃষ্টির সতর্কতা

ছবি : সংগৃহীত

রাজধানীজুড়ে ভ্যাপসা গরমের মধ্যেই স্বস্তির খবর দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, দুপুরের মধ্যেই ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের কয়েকটি উপকূলীয় অঞ্চলের জন্য ঝড়ো হাওয়ার সতর্কতাও জারি করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার (১১ মে) দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আরো পড়ুন : মিয়ানমারে ৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো চট্টগ্রাম

এদিকে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা সতর্কবার্তায় বলা হয়েছে, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে।

এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরো জানিয়েছে, সোমবারের মধ্যেই দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে আগামী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়বৃষ্টির প্রবণতা আরো বাড়তে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেনজেন এলাকা ভ্রমণে সব কাগজপত্র সঙ্গে রাখার নির্দেশ

শেনজেন এলাকা ভ্রমণে সব কাগজপত্র সঙ্গে রাখার নির্দেশ

কয়রায় মেডিকেল রিপ্রেজেনটেটিভদের প্রতিবাদী মানববন্ধন

কয়রায় মেডিকেল রিপ্রেজেনটেটিভদের প্রতিবাদী মানববন্ধন

আরো কয়েকটি নতুন বিশ্ববিদ্যালয়ের খবর দিলেন শিক্ষামন্ত্রী

আরো কয়েকটি নতুন বিশ্ববিদ্যালয়ের খবর দিলেন শিক্ষামন্ত্রী

দক্ষিণ কোরিয়ার উদ্দেশে দেশ ছাড়লেন আসিফ মাহমুদ

দক্ষিণ কোরিয়ার উদ্দেশে দেশ ছাড়লেন আসিফ মাহমুদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App