×

শিক্ষা

দায়িত্ব ছাড়ার ঘোষণা দিলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২৬, ১২:১৬ পিএম

দায়িত্ব ছাড়ার ঘোষণা দিলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি

শেহরীন আমিন ভূঁইয়া মোনামি। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পদ থেকে অধ্যাপক সাইফুদ্দীন আহমদের পদত্যাগের পর এবার সহকারী প্রক্টরের দায়িত্ব ছাড়লেন শেহরীন আমিন ভূঁইয়া মোনামি। সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি নিজের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।

ফেসবুক পোস্টে শেহরীন আমিন ভূঁইয়া লেখেন, “আমি আনুষ্ঠানিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের দায়িত্ব থেকে পদত্যাগ করেছি।” তিনি জানান, শিক্ষকতা জীবনের সাত বছরে কখনো প্রশাসনিক দায়িত্ব নেওয়ার ইচ্ছা ছিল না তার। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করলেও প্রশাসনিক দায়িত্ব নেওয়ার কথা কখনো ভাবেননি।

তবে ২০২৪ সালের ২৮ আগস্ট প্রক্টর সাইফুদ্দীন আহমদের ফোন পাওয়ার পর দায়িত্বটি নিতে আগ্রহী হয়ে ওঠেন বলে জানান তিনি। পোস্টে তিনি লেখেন, “আমি সামান্য লেকচারার, তার চেয়েও সামান্য একজন মানুষ। এত বড় দায়িত্ব, যা সচরাচর সিনিয়র শিক্ষকরা পান, সেই দায়িত্বে আমি!”

তিনি লেখেন, “নতুন বাংলাদেশ নিয়ে তখন আমাদের সবার চোখে অনেক আশা ও স্বপ্ন ছিল। নিজের দেশ, নিজের বিশ্ববিদ্যালয়ের জন্য যদি ভালো কিছু করতে পারি, এর চেয়ে সৌভাগ্যের আর কী হতে পারে!”

আরো পড়ুন : ভ্রূণের লিঙ্গ প্রকাশের অনৈতিক চর্চা বন্ধে হাইকোর্টের রায়

সাবেক প্রক্টর সাইফুদ্দীন আহমদের প্রশংসা করে মোনামি লেখেন, “গত দুই বছরে আমি সাইফুদ্দীন স্যারের কাছ থেকে শিখেছি কীভাবে একজন প্রক্টরকে অতিমানবীয় ধৈর্য ধারণ করতে হয়, কীভাবে উত্তপ্ত পরিস্থিতিও হাসিমুখে সামাল দিতে হয় এবং কীভাবে আত্মসম্মান বজায় রাখতে হয়। ক্ষমতা থাকা সত্ত্বেও ক্ষমা ও মমতায় তিনি শিক্ষার্থীদের আগলে রেখেছিলেন। তার টিম সদস্য হিসেবে আমরাও সেটাই করার চেষ্টা করেছি।”

নিজের দায়িত্ব পালনের অভিজ্ঞতা নিয়ে শেহরীন আমিন ভূঁইয়া লেখেন, “আমার সময়ে আমি কতটা সফল ছিলাম, সেটা আমি বিচার করব না। তবে আমি জানি, একজন অসাধারণ মানুষের নেতৃত্বে এবং চমৎকার একটি দলের সঙ্গে কাজ করার অভাবনীয় অভিজ্ঞতা হয়েছে আমার।”

জুলাই আন্দোলন ও পরবর্তী পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, “জুলাই এবং জুলাই-পরবর্তী সময়ের মতো পরিস্থিতি হয়তো এই দেশে আর আসবে না। সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর কোনো প্রক্টর ও তার টিম এমন পরিস্থিতির মুখোমুখি হয়নি, ভবিষ্যতেও হবে না।”

নতুন প্রক্টর ও তার টিমকে শুভকামনা জানিয়ে পোস্টের শেষাংশে তিনি লেখেন, “আমাদের নতুন প্রক্টর ও তার দলকে অভিনন্দন। এই গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলভাবে পালন করতে তাদের জন্য শুভকামনা রইল।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চিন্ময় দাসের জামিনের রায় পিছিয়ে ১৪ মে

চিন্ময় দাসের জামিনের রায় পিছিয়ে ১৪ মে

জামায়াতে ইসলামীর নিবন্ধনের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জামায়াতে ইসলামীর নিবন্ধনের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

‘পুলিশ বাহিনী সরকারের আয়না’

‘পুলিশ বাহিনী সরকারের আয়না’

‘সরকার পুলিশ বাহিনীতে দুর্নীতিকে প্রশ্রয় দেবে না’

‘সরকার পুলিশ বাহিনীতে দুর্নীতিকে প্রশ্রয় দেবে না’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App