×

আবহাওয়া

ঢাকায় তাপমাত্রা ঊর্ধ্বমুখী, নেই বৃষ্টির সম্ভাবনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৯:৩৮ এএম

ঢাকায় তাপমাত্রা ঊর্ধ্বমুখী, নেই বৃষ্টির সম্ভাবনা

রাজধানীতে আবারও বেড়েছে তাপমাত্রা। ছবি : সংগৃহীত

রাজধানীতে আবারও বেড়েছে তাপমাত্রা। রোববার (১২ এপ্রিল) আকাশ কিছুটা মেঘলা থাকলেও দিনের তাপমাত্রা আরো বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে সংস্থাটি।

রোববার (১২ এপ্রিল) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, শুষ্ক আবহাওয়ার কারণে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে দিনের প্রথমার্ধে ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আরো পড়ুন : নববর্ষের দিনে ঢাকাসহ ৫ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস

রোববার ভোর ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসের আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস। গত শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

সারা দেশের পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য এলাকায় আংশিক মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিশুর হঠাৎ জ্বর হলে কী করবেন?

শিশুর হঠাৎ জ্বর হলে কী করবেন?

‘ঘরে ঘরে গিয়ে হামের টিকাদান কর্মসূচির তথ্য দিন’

রাজনীতিবিদদের স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘ঘরে ঘরে গিয়ে হামের টিকাদান কর্মসূচির তথ্য দিন’

শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস শুরু

শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস শুরু

যুক্তরাষ্ট্র আলোচনা থেকে সরতে অজুহাত খুঁজছে: ইরান

যুক্তরাষ্ট্র আলোচনা থেকে সরতে অজুহাত খুঁজছে: ইরান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App