×

আবহাওয়া

দেশের ৯ অঞ্চলে কালবৈশাখীর আভাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০১:০৯ পিএম

দেশের ৯ অঞ্চলে কালবৈশাখীর আভাস

ছবি : সংগৃহীত

ঢাকাসহ দেশের ৯টি অঞ্চলের ওপর দিয়ে দেশের পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে কালবৈশাখী বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, ঢাকা, রংপুর, দিনাজপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দুপুর ১টার মধ্যে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরো পড়ুন : ‘বজ্রপাতের মতো হঠাৎ আসা হামের প্রস্তুতি ছিল না’

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পূর্বাভাসে আরো জানানো হয়, রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

এদিকে সারা দিন ভ্যাপসা গরম পড়লেও বুধবার সন্ধ্যার পর কালবৈশাখী আঘাত হানে রাজধানী ঢাকা ও আশপাশের অঞ্চলে। বুধবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা আজ কমে দাঁড়িয়েছে ২৩ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল ৫টা ৪৯ মিনিটে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, হাজার লিটার ডিজেল উদ্ধার

মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, হাজার লিটার ডিজেল উদ্ধার

ডিএমপির একদিনের অভিযানে ১,৪৬৬ মামলা

ট্রাফিক আইন লঙ্ঘন ডিএমপির একদিনের অভিযানে ১,৪৬৬ মামলা

হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখতে রিট

হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখতে রিট

চাইনিজ তাইপেকে হারিয়ে হকিতে বাংলাদেশের জয়যাত্রা শুরু

চাইনিজ তাইপেকে হারিয়ে হকিতে বাংলাদেশের জয়যাত্রা শুরু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App