×

হকি

চাইনিজ তাইপেকে হারিয়ে হকিতে বাংলাদেশের জয়যাত্রা শুরু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০২:৩৮ পিএম

চাইনিজ তাইপেকে হারিয়ে হকিতে বাংলাদেশের জয়যাত্রা শুরু

ছবি: সংগৃহীত

ব্যাংককের রয়্যাল থাই এয়ারফোর্স হকি মাঠে এশিয়ান গেমস বাছাইপর্বে জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ জাতীয় হকি দল। রোমাঞ্চকর ম্যাচে চাইনিজ তাইপে জাতীয় হকি দল-কে ৪-৩ গোলে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট পায় লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় চাইনিজ তাইপে, চতুর্থ মিনিটে গোল করেন লি চি-শুয়ান। পরে ১৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে সমতা ফেরান আশরাফুল ইসলাম।

দ্বিতীয় কোয়ার্টারে আবারো পেনাল্টি কর্নার থেকে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন আশরাফুল। তৃতীয় কোয়ার্টারে আমিরুল ইসলামের গোলে ব্যবধান দাঁড়ায় ৩-১। ম্যাচের ৫৯ মিনিটে দ্বীন ইসলামের গোল দলকে ৪-১ ব্যবধানে এগিয়ে দেয়।

শেষ কোয়ার্টারে চাইনিজ তাইপে জোড়া গোল করে ম্যাচে উত্তেজনা ফিরিয়ে আনলেও শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।

উল্লেখ্য, প্রিলিমিনারি রাউন্ডে আগামী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২৪ ঘণ্টায় ঢাকায় ৪১ মিমি বৃষ্টি, আজও বজ্রঝড়ের সতর্কতা

২৪ ঘণ্টায় ঢাকায় ৪১ মিমি বৃষ্টি, আজও বজ্রঝড়ের সতর্কতা

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তাকে হত্যা, গ্রেপ্তার ৫

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তাকে হত্যা, গ্রেপ্তার ৫

হজ পালন করতে গিয়ে সৌদি আরবে ৪ বাংলাদেশির মৃত্যু

হজ পালন করতে গিয়ে সৌদি আরবে ৪ বাংলাদেশির মৃত্যু

জ্বালানি মূল্যবৃদ্ধি ও অর্থনীতির কাঠামোগত চাপ: সংস্কারের অনিবার্যতা

জ্বালানি মূল্যবৃদ্ধি ও অর্থনীতির কাঠামোগত চাপ: সংস্কারের অনিবার্যতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App