×

আবহাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির আভাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ০৮:১৩ এএম

দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির আভাস

ছবি : সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সোমবার (৩০ মার্চ) রাত সাড়ে ৯টা থেকে মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৯টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, পাবনা, টাঙ্গাইল, কুষ্টিয়া, যশোর, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিও হতে পারে।

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে জারি করা এই বার্তায় নৌযান চলাচলে সতর্কতা অবলম্বনের পরামর্শও দেওয়া হয়েছে।

আরো পড়ুন : টানা ৫ দিন দেশজুড়ে শিলাবৃষ্টিসহ কালবৈশাখীর আভাস

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন এআই মডেল নিয়ে আবার আলোচনায় ডিপসিক

নতুন এআই মডেল নিয়ে আবার আলোচনায় ডিপসিক

‘ছাত্রদলে গুপ্ত ছাত্রলীগ ঢুকে ডুগডুগি বাজাচ্ছে’

ব্যারিস্টার ফুয়াদ ‘ছাত্রদলে গুপ্ত ছাত্রলীগ ঢুকে ডুগডুগি বাজাচ্ছে’

শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বিশ্ববিদ্যালয়ে ঢুকে শিক্ষিকাকে জুতাপেটা করলেন বিএনপি নেতা

বিশ্ববিদ্যালয়ে ঢুকে শিক্ষিকাকে জুতাপেটা করলেন বিএনপি নেতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App