×

রাজনীতি

ছাত্রদলের জরুরি সভা আজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ১১:২৫ এএম

ছাত্রদলের জরুরি সভা আজ

ছবি: সংগৃহীত

রাজধানীসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসে চলমান উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষাপটে জরুরি সাংগঠনিক সভা ডেকেছে ছাত্রদল। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সংগঠনটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়সহ সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজের নেতাদের সভায় অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) সংগঠনটির কেন্দ্রীয় সংসদের উদ্যোগে এই সভা দুপুর আড়াইটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ক্যাফেটেরিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আমন্ত্রিত শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় এবং বরিশাল বিশ্ববিদ্যালয়সহ আরও কয়েকটি প্রতিষ্ঠান।

রাজধানীর কলেজগুলোর মধ্যে ঢাকা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাংলা কলেজ, তেজগাঁও কলেজ এবং কবি নজরুল সরকারি কলেজের নেতারাও এতে অংশ নেবেন। পাশাপাশি ঢাকা মহানগরের উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম শাখার অধীন বিভিন্ন ইউনিট নেতাদের উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন সাধারণ সম্পাদক নাহিদ উদ্দিন নাহিদ। কেন্দ্রীয় নেতৃত্ব থেকে সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হামলার পর ডাকসু নেতা মুসাদ্দিকের ফেসবুক পোস্ট

হামলার পর ডাকসু নেতা মুসাদ্দিকের ফেসবুক পোস্ট

সেলিব্রিটি তকমা মানতে নারাজ স্বস্তিকা

সেলিব্রিটি তকমা মানতে নারাজ স্বস্তিকা

মার্কিন অবরোধের চেষ্টা ব্যর্থ, বন্দরে পৌঁছালো ইরানি জাহাজ

মার্কিন অবরোধের চেষ্টা ব্যর্থ, বন্দরে পৌঁছালো ইরানি জাহাজ

নতুন এআই মডেল নিয়ে আবার আলোচনায় ডিপসিক

নতুন এআই মডেল নিয়ে আবার আলোচনায় ডিপসিক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App