×

আবহাওয়া

রাজধানীতে ধূলিঝড়ের পর শিলাবৃষ্টি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ০৮:৩৯ পিএম

রাজধানীতে ধূলিঝড়ের পর শিলাবৃষ্টি

ছবি: সংগৃহীত

রাজধানীসহ আশপাশের এলাকায় মৌসুমের প্রথম কালবৈশাখী ঝড়ে হঠাৎ আবহাওয়ার পরিবর্তন দেখা গেছে।

শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যা সাতটার পরপরই প্রথমে ধূলিঝড় শুরু হয়। এরপর ধীরে ধীরে বাতাসের গতি বাড়তে থাকে এবং কিছু সময়ের মধ্যেই শুরু হয় মুষলধারে বৃষ্টি। সঙ্গে যোগ হয় বজ্রপাত আর শিলাবৃষ্টি।

ঝড়ের সময় দমকা হাওয়া ও বৃষ্টির কারণে রাস্তাঘাটে চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে। অনেক পথচারী ও যানবাহনকে নিরাপদ আশ্রয় নিতে দেখা যায়। তবে বৃষ্টির ফলে দিনের তীব্র গরম থেকে কিছুটা স্বস্তি পেয়েছেন নগরবাসী।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, মার্চ মাসে দেশের বিভিন্ন এলাকায় কালবৈশাখী ধরনের ঝড়-বৃষ্টি হতে পারে। এ সময় দমকা হাওয়া, বজ্রপাত ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে।

আবহাওয়া অফিস জানিয়েছে, প্রাক-মৌসুমি এই সময়টিতে দিনের তাপমাত্রা বেশি থাকলেও মাঝেমধ্যে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এসব ঝড় সাধারণত প্রবল বাতাস, বজ্রপাত ও অল্প সময়ের ভারী বৃষ্টি নিয়ে আসে।

আবহাওয়া অধিদফতর জানায়,  লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎচমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

ইরান ইস্যুতে মতবিরোধ মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App