×

যুক্তরাজ্য

পদত্যাগের আহ্বান একাধিক মন্ত্রীর, চাপে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ মে ২০২৬, ১০:৩১ এএম

পদত্যাগের আহ্বান একাধিক মন্ত্রীর, চাপে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ছবি : সংগৃহীত

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রধানমন্ত্রিত্ব নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ক্ষমতাসীন লেবার পার্টির ভেতর থেকেই তার পদত্যাগের দাবি উঠেছে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

গত সপ্তাহে অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনে লেবার পার্টির ভরাডুবির পর থেকেই দলীয় নেতৃত্ব নিয়ে চাপের মুখে পড়েন স্টারমার। এরপর পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে, যখন মন্ত্রিসভার কয়েকজন সদস্য সরাসরি তার বিরুদ্ধে অবস্থান নেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী সাবানা মাহমুদসহ মন্ত্রিসভার কয়েকজন সদস্য প্রধানমন্ত্রীকে পদত্যাগের জন্য একটি সময়সীমা নির্ধারণ করার পরামর্শ দিয়েছেন।

অন্যদিকে দ্য গার্ডিয়ান জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী ইভেট্টে কুপার স্টারমারকে সুশৃঙ্খলভাবে ক্ষমতা হস্তান্তরের বিষয়টি বিবেচনা করতে বলেছেন।

আরো পড়ুন : যুক্তরাজ্যের নতুন ভিসা নীতিতে ঝুঁকিতে বাংলাদেশ-পাকিস্তান

এছাড়া উপপ্রধানমন্ত্রী ডেভিড লামিও প্রধানমন্ত্রীকে পদত্যাগের সময়সীমা নির্ধারণের আহ্বান জানিয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মন্ত্রিসভার চারজন সহকারী জানিয়েছেন, স্টারমার যদি স্বেচ্ছায় পদত্যাগ না করেন, তাহলে তাকে পদত্যাগে বাধ্য করা হবে। এজন্য তারা নিজেরাই পদত্যাগ করার পরিকল্পনা করছেন বলে জানা গেছে। তাদের দাবি, ২০২৯ সালের জাতীয় নির্বাচনে ৬৩ বছর বয়সী স্টারমার দলকে সফলভাবে নেতৃত্ব দিতে পারবেন না।

এদিকে মন্ত্রিসভার কয়েকজন সদস্যের পদত্যাগের পর দ্রুত সময়ের মধ্যে নতুন সদস্য নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১০০ টাকার বেশি ময়লার বিল নিলে লাইসেন্স বাতিল

১০০ টাকার বেশি ময়লার বিল নিলে লাইসেন্স বাতিল

ব্যাটারিচালিত অটোরিকশায় কর আরোপের প্রস্তাব

ব্যাটারিচালিত অটোরিকশায় কর আরোপের প্রস্তাব

ঈদ-গ্রীষ্মকালীন টানা ২৫ দিনের ছুটি ঘোষণা জাবির

ঈদ-গ্রীষ্মকালীন টানা ২৫ দিনের ছুটি ঘোষণা জাবির

আলিম পরীক্ষার কেন্দ্র নিয়ে নতুন নির্দেশনা

আলিম পরীক্ষার কেন্দ্র নিয়ে নতুন নির্দেশনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App