×

মেলা

আগুন

বুলবুল চাচা ছিলেন আমার কাছে হিরো

Icon

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বুলবুল চাচা ছিলেন আমার কাছে হিরো

ইমতিয়াজ বুলবুলকে একদম ছোটবেলা থেকেই আমি চিনি। আব্বার সঙ্গে পরিচয় ছিল, আমি তাকে ‘বুলবুল চাচা’ বলে ডাকতাম। সংগীত পরিচালক হিসেবে তাকে চিনি না, একজন গিটারিস্ট হিসেবেই চিনি। বুলবুল চাচাই ছোটবেলা আমাকে বলত, বিটলস শুনেছিস নাকি অথবা ওই গানটা শুনেছিস নাকি? কিংবা এবিসিডি কীভাবে সুন্দর করে উচ্চারণ করতে হয়। এই ব্যাপারগুলোতে বুলবুল চাচা ছিলেন হিরো, আমার কাছেও তিনি হিরো। তার সঙ্গে আমি প্রচুর কাজ করেছি। তার গানে সালমান শাহ, ডিপজল, দিলদার, আফজাল শরীফ; সবার কাজ হয়েছে। বিভিন্ন রকমের গানে কাজ করেছি তার সঙ্গে। অদ্ভুত অদ্ভুত ধরনের কাজ করেছি। বুলবুল চাচার সঙ্গে জমতও আমার দারুণ।

তিনি শিক্ষিত ছিলেন তো, তাই কথা বললে মগ্ন হয়ে যেতাম একদম। তার সঙ্গে প্রথম যেদিন কাজ করি, তখন একদিন তিনি আমাকে ডাকলেন সিম্ফোনি স্টুডিওতে। কাজ করার পর বলল, ‘এই নে তোর ইনক্রিমেন্ট করে দিলাম। তোকে দেড় হাজার টাকা দিতাম, আজ থেকে তোর দুই হাজার টাকা। তুই কি দেড় হাজার টাকার শিল্পী নাকি ব্যাটা, আজ থেকে তুই দুই হাজার টাকার শিল্পী’। বুলবুল চাচার সঙ্গে আমার সফট মেলোডিয়াস সুইট গানের কাজ কম হয়েছে। যেগুলো হয়েছে সেগুলো একদম রকিং কিছু হয়েছে। খুব ছোটবেলায় আমরা যখন মোহাম্মদপুরের বাসায় থাকি তখন তিনি মাঝে মাঝে আসতেন।

বুলবুল চাচা গিটার বাজাতেন আর প্রয়াত পরিচালক আমির হোসেন বাবু তিনি গামবুট পরে নাচতেন। সুপার! আব্বার সেই ফেলে আসা ড্রয়িং রুম, তাদের আড্ডাগুলো আমার চোখে ভাসে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সংসদে পাস ‘হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন-২০২৬’

সংসদে পাস ‘হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন-২০২৬’

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ১০ ‍কিলোমিটার যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ১০ ‍কিলোমিটার যানজট

ময়মনসিংহে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় ভর্তি ২৮

ময়মনসিংহে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় ভর্তি ২৮

প্রথমবার স্পিন অনুশীলনের মেশিন ব্যবহার শুরু করলো বিসিবি

প্রথমবার স্পিন অনুশীলনের মেশিন ব্যবহার শুরু করলো বিসিবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App