×

পর্যটন

সাগরকন্যা কুয়াকাটায় পর্যটকদের ঢল

Icon

আনোয়ার হোসেন আনু, কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২২ মার্চ ২০২৬, ০৪:১৩ পিএম

সাগরকন্যা কুয়াকাটায় পর্যটকদের ঢল

ছবি: সংগৃহীত

ঈদের দিন কুয়াকাটায় থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত থাকলেও আজ বিরাজ করছে নাতিশীতোষ্ণ আবহাওয়া। এমন পরিবেশে পর্যটকদের পদচারনায় মুখরিত হয়ে উঠেছে দীর্ঘ ৩০ কিলোমিটার সৈকত। আগতদের নিরাপত্তায় তৎপর রয়েছে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা।

আজ রোববার (২২ মার্চ) সকাল থেকেই সাগরকন্যায় পর্যটকদের ভিড় দেখা গেছে। 

প্রতিবছর ঈদের দিন সকাল থেকেই পর্যটকদের ঢল নামে সূর্যদয় সূর্যাস্তের বেলাভূমি সাগরকন্যা কুয়াকাটায়। তবে গতকাল দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে দর্শনার্থী কিছুটা কম থাকলেও সন্ধ্যা থেকে বাড়তে থাকে পর্যটকদের আনাগোনা। আজ রোববার সকাল থেকে পর্যটক দর্শনার্থীদের ভিড় বাড়তে শুরু করেছে। 


সৈকতে অবস্থানরত পর্যটকরা আনন্দ উচ্ছাসে মেতেছেন। অনেকে বন্ধুদের সঙ্গে হই হুল্লোরে মেতে থাকতে দেখা গেছে। কেউবা সমুদ্রের নোনা জলে গাঁ ভাসিয়ে ছোট ছোট ঢেউয়ের সঙ্গে মিতালীতে মেতেছেন। অনেকে বেঞ্চিতে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন। অনেক শিশু থেকে বয়স্ক পর্যটকরা বালু নিয়ে খেলায় মেতেছেন। কেউবা আবার প্রিয়জনের হাত ধরে সৈকতের একপ্রান্ত থেকে অপর প্রান্ত ঘুরে বেড়াচ্ছেন। অনেকে আবার ওয়াটার বাইক, মোটরবাইক ও ঘোড়ায় চড়ে বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখছেন। মোটকথা সৈকতে বিরাজ করছে উৎসবের আমেজ। সৈকতের মনভোলানো সৌন্দর্য উপভোগ করে উচ্ছাস প্রকাম করেছেন পর্যটকরা। 

তারা সমুদ্রের নোনা জলে গা ভাসিয়ে মেতে উঠে বৃষ্টি বিলাসে। কেউ বেঞ্চিতে বসে উপভোগ করেন প্রাকৃতিক সৌন্দর্য। কেউ বা আবার মেতেছেন বালু খেলায়। কেউ কেউ ঘোড়া, মোটরবাইক, ওয়াটারবাইক সহ বিভিন্ন বাহনে ঘুরে দেখছেন বিভিন্ন পর্যটন স্পট। মোটকথা ঈদের প্রথমদিন সৈকতে বিরাজ করছে উৎসবের আমেজ। 

পর্যটকদের ভীড়ের সঙ্গে বিক্রি বেড়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা-প্রতিষ্ঠানগুলোতে। ঈদের টানা ছুটির মধ্যে বুকিং রয়েছে ৮০ ভাগ হোটেল-মোটেল। 

পর্যটকদের নিরাপত্তায় তৎপর রয়েছে আইনশৃংখলা বাহিনী। কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশ পরিদর্শক জয়ন্ত মন্ডল জানান, পর্যটকদের নিরাপত্তায় পর্যাপ্ত আইনশৃংখলা বাহিনী নিয়োজিত রয়েছে। 




সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্কুল বন্ধ ও অনলাইনে ক্লাসের নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি সোমবার

স্কুল বন্ধ ও অনলাইনে ক্লাসের নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি সোমবার

বেবী নাজনীন-কনকচাঁপা-চমকসহ আরও যারা বিএনপি থেকে এমপি হতে চান

সংরক্ষিত নারী আসন বেবী নাজনীন-কনকচাঁপা-চমকসহ আরও যারা বিএনপি থেকে এমপি হতে চান

হাসানাহ কুরআন অলিম্পিয়াডের বিজয়ীদের পুরস্কার দিলেন আজহারি

হাসানাহ কুরআন অলিম্পিয়াডের বিজয়ীদের পুরস্কার দিলেন আজহারি

সচিব পদমর্যাদায় ৩ কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগ

সচিব পদমর্যাদায় ৩ কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App