×

সিলেট

হবিগঞ্জ

ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে নিহত যুবক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ এএম

ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে নিহত যুবক

ছবি: সংগৃহীত

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ইব্রাহিম মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার খাগাউড়া ইউনিয়নের খালপাড় এলাকার একটি ব্র্যাক স্কুল মাঠে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে ব্র্যাক স্কুল মাঠে ফুটবল খেলা চলাকালে একই গ্রামের আব্দুল মোত্তালিবের ছেলে শান্ত ও সৌরভের সঙ্গে নিলধন মিয়ার ছেলে ইব্রাহিম মিয়ার তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। বিরোধের জেরে শান্ত ও সৌরভ উত্তেজিত হয়ে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে ইব্রাহিমকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।

রক্তাক্ত অবস্থায় ইব্রাহিমকে উদ্ধার করে দ্রুত হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরীফ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডে জড়িত অভিযুক্ত শান্ত ও সৌরভসহ অন্যদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযানে নেমেছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

অন্তর্বর্তী সরকারের টিকার অব্যবস্থাপনায় শিশুমৃত্যুর মিছিল

অন্তর্বর্তী সরকারের টিকার অব্যবস্থাপনায় শিশুমৃত্যুর মিছিল

যুক্তরাজ্যে ৭৫ এমপির সমর্থনে ইসরায়েলবিরোধী প্রস্তাব

যুক্তরাজ্যে ৭৫ এমপির সমর্থনে ইসরায়েলবিরোধী প্রস্তাব

ইরান প্রসঙ্গে ট্রাম্পের সব দাবি ‘মিথ্যা’: গালিবাফ

ইরান প্রসঙ্গে ট্রাম্পের সব দাবি ‘মিথ্যা’: গালিবাফ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App