×

সিলেট

জুড়ীতে উপজেলা ইসিএ কমিটির অবহিতকরণ সভা অনুষ্ঠিত

Icon

সাইফুল ইসলাম সুমন, জুড়ী (মৌলভীবাজার) থেকে

প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ০৫:১৮ পিএম

জুড়ীতে উপজেলা ইসিএ কমিটির অবহিতকরণ সভা অনুষ্ঠিত

ছবি: কাগজ প্রতিবেদক

মৌলভীবাজারের জুড়ীতে উপজেলা ইসিএ কমিটির জলমহাল নীতি-২০০৯ এবং প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ব্যবস্থাপনা বিধি-২০১৬ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে এশিয়া মহাদেশের অন্যতম বৃহত্তম হাকালুকি হাওরের চাতলা বিলের কান্দায় নবপল্লব প্রকল্পের আওতায় সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) এর আয়োজনে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন জুড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ দস্তেগীর। 

জুড়ী উপজেলা মৎস্য অফিসার মোঃ মনিরুজ্জামান এর সার্বিক পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন- জুড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা আক্তার, পশ্চিমজুড়ী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম, সিএনআরএস এর ফিল্ড ম্যানেজার মোস্তফা হায়দার মিলন, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক আলী সহ জুড়ী উপজেলা ইসিএ কমিটির সদস্যবৃন্দ।

সভায় ইউএনও মারুফ দস্তেগীর বলেন, হাকালুকি হাওরাঞ্চলের পরিবেশগত ঝুঁকি মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি টেকসই পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা ইসিএ কমিটির সদস্যদের নিয়ে এ আয়োজন। হাকালুকি হাওরে লাগানো হিজল গাছের চারাগুলো টিকিয়ে রাখতে পারলে এবং বিলগুলোতে মাছ বৃদ্ধি করতে পারলে ভবিষ্যতে এই অঞ্চলের পরিবেশের আমূল পরিবর্তন হবে এবং হাওরের প্রাকৃতিক সৌন্দর্য বহুগুণ বৃদ্ধি পাবে।




সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

ইরান ইস্যুতে মতবিরোধ মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App