×

খেলা

বিশ্বকাপের শিরোপা দৌড়ে এগিয়ে যারা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৬:১৫ পিএম

বিশ্বকাপের শিরোপা দৌড়ে এগিয়ে যারা

ছবি- সংগৃহীত

বিশ্বকাপ ফুটবল শুরু হতে বাকি এখনো কিছুটা সময়, তবে এরই মধ্যে শুরু হয়ে গেছে শিরোপার হিসাব-নিকাশ। বিশ্লেষকদের মতে, এবার ট্রফি জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে আছে স্পেন ও ফ্রান্স। দুই দলেরই শিরোপা জেতার সম্ভাবনা ১৬.৭ শতাংশ। ইউরো চ্যাম্পিয়ন স্পেন তরুণ ও অভিজ্ঞদের মিশেলে বেশ শক্তিশালী দল গড়ে তুলেছে। অন্যদিকে কিলিয়ান এমবাপ্পের নেতৃত্বে টানা দ্বিতীয়বারের মতো দুর্দান্ত এক স্কোয়াড নিয়ে নামছে ফ্রান্স।

শিরোপা জয়ের তালিকায় তৃতীয় স্থানে আছে ইংল্যান্ড। তাদের সম্ভাবনা ১৩.৩ শতাংশ। বড় টুর্নামেন্টে সাম্প্রতিক ধারাবাহিকতা ইংলিশদের এবার অন্যতম দাবিদার করে তুলেছে। ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনাও আছে আলোচনার কেন্দ্রে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের সম্ভাবনা ১১.১ শতাংশ। আর বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ট্রফি ধরে রাখার সম্ভাবনা ১০.৫ শতাংশ।

নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে এবার নতুন রূপে দেখা যাবে ব্রাজিলকে। অন্যদিকে আর্জেন্টিনা এখনো ভরসা রাখছে ২০২২ বিশ্বকাপজয়ী দলের অভিজ্ঞ ফুটবলারদের ওপর।

তালিকায় পরের নামগুলো হলো পর্তুগাল, জার্মানি ও নেদারল্যান্ডস। তাদের শিরোপা জয়ের সম্ভাবনা যথাক্রমে ৮.৩, ৬.৭ ও ৪.৮ শতাংশ। মাঠের লড়াই শুরুর আগেই কাগুজে কলমের এই লড়াই ফুটবল দুনিয়ায় বাড়তি উত্তেজনা ছড়াচ্ছে। তবে শেষ পর্যন্ত কার হাতে ট্রফি উঠবে, তা সময়ই বলে দেবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভুয়া মুক্তিযোদ্ধাদের আইনের আওতায় আনা হবে

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ভুয়া মুক্তিযোদ্ধাদের আইনের আওতায় আনা হবে

‘মুখ বাঁচাতে’ ইরানের সঙ্গে চুক্তির চেষ্টা করছেন ট্রাম্প

‘মুখ বাঁচাতে’ ইরানের সঙ্গে চুক্তির চেষ্টা করছেন ট্রাম্প

কয়রার ফুটবলারদের ক্রীড়া সামগ্রী দিলেন বিএনপি নেতা

কয়রার ফুটবলারদের ক্রীড়া সামগ্রী দিলেন বিএনপি নেতা

হামে আর একটি শিশুর মৃত্যুও দেখতে চাই না

নাহিদ ইসলাম হামে আর একটি শিশুর মৃত্যুও দেখতে চাই না

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App