×

জাতীয়

হজযাত্রীদের ওষুধ বহনে সৌদির নতুন নিয়ম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৭:০৭ পিএম

হজযাত্রীদের ওষুধ বহনে সৌদির নতুন নিয়ম

ছবি : সংগৃহীত

হজযাত্রীদের মধ্যে যারা নিয়মিত বিশেষ ধরনের ওষুধ (নারকোটিক বা সাইকোট্রপিক উপাদানযুক্ত) সেবন করেন, তাদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে সৌদি ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি (এসএফডিএ)। নতুন নিয়ম অনুযায়ী, একজন হজযাত্রী সর্বোচ্চ ৩০ দিনের প্রয়োজনীয় ওষুধ সঙ্গে বহন করতে পারবেন।

এসএফডিএ জানিয়েছে, এ ধরনের ওষুধ বহনের জন্য আগে থেকেই ক্লিয়ারেন্স পারমিট বা অনুমোদন নিতে হবে। আবেদনের ক্ষেত্রে হজযাত্রীদের পাসপোর্টের কপি, গত ছয় মাসের মধ্যে ইস্যুকৃত বৈধ চিকিৎসা সনদ বা প্রেসক্রিপশন এবং ওষুধের মোড়কসহ ছবি জমা দিতে হবে।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, হজযাত্রী যতদিন সৌদিতে অবস্থান করবেন, তার চেয়ে বেশি নয়— বরং অবস্থানের সময় বা সর্বোচ্চ ৩০ দিন, এই দুইয়ের মধ্যে যেটি কম হবে, সেই পরিমাণ ওষুধই বহন করা যাবে। অর্থাৎ কেউ ১৫ দিন অবস্থান করলে তিনি শুধু ১৫ দিনের ওষুধ নিতে পারবেন।

এ জন্য হজযাত্রীদের সৌদি কর্তৃপক্ষের নিয়ন্ত্রিত ইলেকট্রনিক ড্রাগ কন্ট্রোল সিস্টেমে (সিডিএস) অ্যাকাউন্ট খুলে প্রয়োজনীয় তথ্যসহ আবেদন করতে হবে। পাশাপাশি ইলেকট্রনিক ঘোষণাপত্র পূরণ করাও বাধ্যতামূলক করা হয়েছে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, হজের সময় স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং নির্দিষ্ট ওষুধের অপব্যবহার রোধে এই নিয়ম চালু করা হয়েছে। এতে হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পুরো প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও নিয়ন্ত্রিত করা সম্ভব হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হরমুজ প্রণালির দিকে অগ্রসর হচ্ছে ফরাসি রণতরী

হরমুজ প্রণালির দিকে অগ্রসর হচ্ছে ফরাসি রণতরী

অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চায় নয়াদিল্লি

অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চায় নয়াদিল্লি

বিএনপি হাইজ্যাক হয়ে গেছে

হাসনাত আবদুল্লাহ বিএনপি হাইজ্যাক হয়ে গেছে

বিশ্ববাজারে তেলের দাম আরও কমল

বিশ্ববাজারে তেলের দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App