×

খেলা

বিশ্বকাপে হলুদ কার্ডের নিয়মে বড় পরিবর্তন আনছে ফিফা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০৫:৩২ পিএম

 বিশ্বকাপে হলুদ কার্ডের নিয়মে বড় পরিবর্তন আনছে ফিফা

ছবি- সংগৃহীত

২০২৬ ফুটবল বিশ্বকাপে খেলোয়াড়দের হলুদ কার্ডজনিত নিষেধাজ্ঞার নিয়মে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আসন্ন বিশ্বকাপে দল ও ম্যাচের সংখ্যা বেড়ে যাওয়ায় সেমিফাইনাল বা ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে তারকা খেলোয়াড়দের হারানো ঠেকাতেই এই নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে জানানো হয়, টুর্নামেন্টের মান ধরে রাখতে গ্রুপ পর্ব ও কোয়ার্টার ফাইনালের পর কার্ড ‘মওকুফ’ করার নতুন একটি কাঠামো তৈরির কাজ করছে ফিফা।

নতুন প্রস্তাব অনুযায়ী, বর্তমানের মতো দুটি হলুদ কার্ডের জন্য এক ম্যাচ নিষেধাজ্ঞার নিয়ম বহাল থাকলেও তা কার্যকর হবে ধাপে ধাপে। গ্রুপ পর্বের ম্যাচগুলো শেষে খেলোয়াড়দের আগের সব কার্ড বাতিল হয়ে যাবে। এরপর নকআউট পর্বের তিন ধাপ (শেষ ৩২, শেষ ১৬ ও কোয়ার্টার ফাইনাল) শেষে আবারও কার্ডের হিসাব শূন্য থেকে শুরু হবে। এর ফলে কোয়ার্টার ফাইনালে একটি কার্ড পেলেও সেমিফাইনালে নিষেধাজ্ঞার ঝুঁকিতে থাকতে হবে না কোনো ফুটবলারকে।

বর্তমানে ৩২ দলের বদলে ৪৮ দলের বিশ্বকাপ হওয়ায় চ্যাম্পিয়ন হতে দলগুলোকে আগের চেয়ে বেশি ম্যাচ খেলতে হবে। নকআউট পর্বে একটি অতিরিক্ত রাউন্ড যুক্ত হওয়ায় ফিফা মনে করছে, পুরনো নিয়ম বজায় রাখলে নিষেধাজ্ঞার ঝুঁকি অনেক বেড়ে যাবে। খেলোয়াড়দের জন্য বিষয়টি আরও ন্যায্য করতে এবং বড় ম্যাচে দর্শকদের উত্তেজনা ধরে রাখতেই এই উদ্যোগ।

কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠেয় ফিফা কাউন্সিলের আগামী সভায় এই প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। সেখানে অনুমোদন পেলে আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে শুরু হতে যাওয়া বিশ্ব আসরেই এই নিয়ম কার্যকর হবে। ফিফা মনে করছে, কার্ডের সীমা দুই থেকে তিনে উন্নীত করার চেয়ে এই দ্বি-স্তর বিশিষ্ট কার্ড মওকুফ প্রথা বেশি কার্যকর হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘হামলার শঙ্কায় বিমানবন্দরগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে’

‘হামলার শঙ্কায় বিমানবন্দরগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে’

ডাকাতির সময় নিজেদের গুলিতে সহযোগী নিহত, লাশ ফেলে পালাল ডাকাত দল

ডাকাতির সময় নিজেদের গুলিতে সহযোগী নিহত, লাশ ফেলে পালাল ডাকাত দল

বিফলে স্বর্ণার ফিফটি, হার দিয়ে শুরু বাংলাদেশের

বিফলে স্বর্ণার ফিফটি, হার দিয়ে শুরু বাংলাদেশের

তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দরে স্বর্ণ

তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দরে স্বর্ণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App