×

খেলা

বিশ্বসেরা ট্রাম্পকে হারিয়ে ইরানি তারকার চমক

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০৫:২৫ পিএম

বিশ্বসেরা ট্রাম্পকে হারিয়ে ইরানি তারকার চমক

ইরানের হোসেইন ভাফায়েই। ছবি- সংগৃহীত

বিশ্ব স্নুকার চ্যাম্পিয়নশিপে বিশ্বসেরা জুড ট্রাম্পকে হারিয়ে বড় অঘটন ঘটিয়েছেন ইরানের হোসেইন ভাফায়েই। সোমবার (২৭ এপ্রিল) ইংল্যান্ডের শেফিল্ডের ক্রুসিবল থিয়েটারে রোমাঞ্চকর এক লড়াইয়ে ১৩-১২ ফ্রেমের জয়ে প্রথমবারের মতো টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেন তিনি। কোয়ালিফায়ার হিসেবে আসা ভাফায়েই ম্যাচের শেষ মুহূর্তে খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে স্নুকার বিশ্বের এক নম্বর তারকাকে স্তব্ধ করে দেন।

ম্যাচে ১০-৭ এবং পরবর্তীতে ১২-১১ ব্যবধানে এগিয়ে থেকেও পরাজয় এড়াতে পারেননি ২০১৯ সালের বিশ্ব চ্যাম্পিয়ন জুড ট্রাম্প। ২৫তম ফ্রেমে স্নায়ুচাপ ধরে রেখে ৯১ পয়েন্টের ব্রেক তৈরি করে জয় নিশ্চিত করেন ভাফায়েই। অথচ এই ট্রাম্পের কাছেই ২০২২ সালে নিজের অভিষেকে হেরেছিলেন তিনি। ম্যাচ শেষে হারের বিষাদ ভুলে বিজয়ী ভাফায়েইকে উষ্ণ অভিনন্দন জানান ব্রিটিশ তারকা ট্রাম্প; এ সময় উপস্থিত দর্শকরাও দাঁড়িয়ে সম্মান জানান এই ইরানিকে। 

ঐতিহাসিক এই জয়ের পর বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ৩১ বছর বয়সী ভাফায়েই বলেন,‘ট্রাম্প অত্যন্ত কঠিন প্রতিপক্ষ। আমি শান্ত থেকে পারফর্ম করতে চেয়েছি। মাঝে মাঝে কথা না বলে খেলা দিয়েই জবাব দেওয়া ভালো।’ টুর্নামেন্ট শুরুর আগে ভাফায়েই জানিয়েছিলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে তাঁর প্রস্তুতি নেওয়া ছিল খুবই চ্যালেঞ্জিং। 

ইরানের একমাত্র পেশাদার স্নুকার খেলোয়াড় হিসেবে ভাফায়েই প্রথম রাউন্ডে চীনের সি জিয়াহুইকে হারিয়ে চমক দেখিয়েছিলেন। জয়ের পর তিনি আরও বলেন, ‘আমি আমার দেশ ও পরিবারের জন্য লড়ছি। শেষ পর্যন্ত সর্বস্ব দিয়ে লড়াই চালিয়ে যাব।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘হামলার শঙ্কায় বিমানবন্দরগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে’

‘হামলার শঙ্কায় বিমানবন্দরগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে’

ডাকাতির সময় নিজেদের গুলিতে সহযোগী নিহত, লাশ ফেলে পালাল ডাকাত দল

ডাকাতির সময় নিজেদের গুলিতে সহযোগী নিহত, লাশ ফেলে পালাল ডাকাত দল

বিফলে স্বর্ণার ফিফটি, হার দিয়ে শুরু বাংলাদেশের

বিফলে স্বর্ণার ফিফটি, হার দিয়ে শুরু বাংলাদেশের

তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দরে স্বর্ণ

তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দরে স্বর্ণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App