×

খেলা

আইপিএল

টানা চার হার মুম্বাইয়ের, দায় নিলেন কোচ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ১১:১৮ এএম

টানা চার হার মুম্বাইয়ের, দায় নিলেন কোচ

মুম্বাইয়ের টানা চার হার। ছবি- সংগৃহীত

আইপিএলের চলতি আসরে হারের বৃত্ত থেকে বের হতে পারছে না মুম্বাই। পাঞ্জাবের কাছে সর্বশেষ ম্যাচে ৭ উইকেটের বড় ব্যবধানে হারের পর পয়েন্ট তালিকার তলানিতে গিয়ে ঠেকেছে দলটি। পাঁচ ম্যাচে চার হার নিয়ে যখন দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার দশা, তখন দলের সার্বিক পারফরম্যান্স নিয়ে খোলামেলা কথা বলেছেন কোচ মাহেলা জয়াবর্ধনে।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে জয়াবর্ধনে স্বীকার করেন, এই মুহূর্তে অন্য দলগুলো মুম্বাইয়ের চেয়ে অনেক বেশি গোছানো এবং ভালো ক্রিকেট খেলছে। তবে দলের এমন বিপর্যয়ের জন্য অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে একা কাঠগড়ায় দাঁড় করাতে রাজি নন তিনি। কোচের মতে, এই ব্যর্থতার দায় পুরো দলের।

জয়াবর্ধনে বলেন,'দলের ব্যর্থতার দায় আমাদের সবার। কেবল একজন খেলোয়াড়কে দোষারোপ করা ঠিক হবে না; কোচিং স্টাফ থেকে শুরু করে পুরো দলই এর জন্য দায়ী। আমাদের দ্রুত কয়েকটি জয় দরকার। জয় পেলে ড্রেসিংরুমে আত্মবিশ্বাস ফিরবে, যা বড় টুর্নামেন্টে টিকে থাকার জন্য জরুরি।'

এবারের আসরে মুম্বাইয়ের সবচেয়ে বড় দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছে তাদের সেরা পেসার জাস্প্রিত বুমরাহর ফর্ম। পাঁচ ম্যাচ পার হয়ে গেলেও এখন পর্যন্ত উইকেটের খাতা খুলতে পারেননি তিনি। এমনকি পাঞ্জাবের বিপক্ষে ম্যাচেও ছিলেন বেশ খরুচে। তবে বুমরাহর ওপর আস্থা হারাননি কোচ।

তিনি বলেন,'বুমরাহ যে খুব খারাপ বল করছে, তা নয়। আসলে শুরুতে আমাদের বোলাররা প্রতিপক্ষকে চাপে ফেলতে পারছে না। ফলে ব্যাটাররা স্বচ্ছন্দে খেলছে এবং বুমরাহর বিপক্ষে কোনো ঝুঁকি নিচ্ছে না। অনেক সময় উইকেট পেতে ভাগ্যেরও প্রয়োজন হয়। একবার ছন্দ ফিরে পেলে সে আবার আগের মতোই অপ্রতিরোধ্য হয়ে উঠবে।'

বোলিং ইউনিটের দৈন্যদশা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন এই লঙ্কান কিংবদন্তি। তার মতে, কেবল বুমরাহর ওপর অতি-নির্ভরতা কমাতে হবে এবং বাকি বোলারদেরও দায়িত্ব নিয়ে আক্রমণে অংশ নিতে হবে।

দলের চোট এবং অসুস্থতাও মুম্বাইয়ের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। চোটের কারণে পাঞ্জাবের বিপক্ষে মাঠে নামতে পারেননি নিয়মিত ওপেনার রোহিত শর্মা। এছাড়া হার্দিক পান্ডিয়া ও মিচেল স্যান্টনারও পুরোপুরি ফিট ছিলেন না। রোহিতের শারীরিক অবস্থা নিয়ে জয়াবর্ধনে জানান, তিনি ধীরে ধীরে সেরে উঠছেন, তবে তড়িঘড়ি করে তাকে মাঠে নামিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না ম্যানেজমেন্ট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আবারও বিতর্কে কোহলি

আবারও বিতর্কে কোহলি

দিল্লি বিমানবন্দরে দুই বিমানের সংঘর্ষ

দিল্লি বিমানবন্দরে দুই বিমানের সংঘর্ষ

রামেকে একদিনে হাম উপসর্গে আরো ১৪ শিশু ভর্তি

রামেকে একদিনে হাম উপসর্গে আরো ১৪ শিশু ভর্তি

জ্বালানি সংকটে থমকে যেতে পারে ইউরোপের আকাশপথ

জ্বালানি সংকটে থমকে যেতে পারে ইউরোপের আকাশপথ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App