×

খেলা

লজ্জার রেকর্ড গড়লেন অভিষেক শর্মা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০৩:২১ পিএম

লজ্জার রেকর্ড গড়লেন অভিষেক শর্মা

ভারতীয় তারকা ব্যাটার অভিষেক শর্মা। ছবি- সংগৃহীত

টি-টোয়েন্টি ক্রিকেটে বোলারদের ওপর ছড়ি ঘোরানো যার স্বভাব, সেই অভিষেক শর্মার সময়টা এখন যেন মুদ্রার উল্টো পিঠ। বিধ্বংসী এই ব্যাটার এবার এক অনাকাঙ্ক্ষিত রেকর্ডে নিজের নাম লেখালেন। ভারতীয় ব্যাটারদের মধ্যে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হওয়ার বা ‘ডাক’ মারার লজ্জাজনক রেকর্ড এখন তার দখলে।

সোমবার (১৩ এপ্রিল) রাতে আইপিএলে রাজস্থান রয়্যালসের বিপক্ষে জফরা আর্চারের ইনিংসের প্রথম বলেই সাজঘরে ফেরেন সানরাইজার্স হায়দরাবাদের এই ওপেনার। চলতি বছর টি-টোয়েন্টি ফরম্যাটে এটি ছিল তার সপ্তম ‘ডাক’।

এই রেকর্ডে অভিষেক পেছনে ফেলেছেন রোহিত শর্মা ও সঞ্জু স্যামসনদের মতো তারকাদের। এর আগে এক বছরে সর্বোচ্চ ৬টি করে শূন্য রানে আউট হওয়ার রেকর্ড ছিল গুরকিরাত সিং (২০১৩), সঞ্জু স্যামসন (২০২৪) ও রোহিত শর্মার (২০১৮)। রোহিত ও স্যামসনদের এই রেকর্ড গড়তে যেখানে ৩২টি করে ম্যাচ খেলতে হয়েছিল, সেখানে অভিষেক মাত্র ১৮ ম্যাচেই তাদের ছাড়িয়ে গেছেন। উল্লেখ্য, ২০২৬ সালের মাত্র চার মাস পার হতেই তিনি এই নজির গড়লেন, যেখানে বছরের আরও আট মাস বাকি।

অভিষেকের এই ফর্মহীনতা ক্রিকেট মহলে বেশ বিস্ময় জাগাচ্ছে। কারণ, সাম্প্রতিক পারফরম্যান্স যেমনই হোক, আইসিসির টি-টোয়েন্টি ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে এখনও শীর্ষস্থানটি তারই দখলে। এমনকি টি-টোয়েন্টি ইতিহাসের সর্বোচ্চ রেটিং পয়েন্ট পাওয়ার রেকর্ডটিও সম্প্রতি নিজের করে নিয়েছেন এই তরুণ তুর্কি।

তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা তিন ম্যাচে শূন্য রানে আউট হওয়ার পর থেকেই ছন্দ হারিয়েছেন তিনি। নিজের দিনে বোলারদের শাসন করার ক্ষমতা থাকলেও, বর্তমানে উইকেটে টিকে থাকাই তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২৪ ঘণ্টায় ঢাকায় ৪১ মিমি বৃষ্টি, আজও বজ্রঝড়ের সতর্কতা

২৪ ঘণ্টায় ঢাকায় ৪১ মিমি বৃষ্টি, আজও বজ্রঝড়ের সতর্কতা

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তাকে হত্যা, গ্রেপ্তার ৫

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তাকে হত্যা, গ্রেপ্তার ৫

হজ পালন করতে গিয়ে সৌদি আরবে ৪ বাংলাদেশির মৃত্যু

হজ পালন করতে গিয়ে সৌদি আরবে ৪ বাংলাদেশির মৃত্যু

জ্বালানি মূল্যবৃদ্ধি ও অর্থনীতির কাঠামোগত চাপ: সংস্কারের অনিবার্যতা

জ্বালানি মূল্যবৃদ্ধি ও অর্থনীতির কাঠামোগত চাপ: সংস্কারের অনিবার্যতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App