×

খেলা

বাংলাদেশের স্পিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত নিউজিল্যান্ড

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০১:৫৬ পিএম

বাংলাদেশের স্পিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত নিউজিল্যান্ড

কিউই অধিনায়ক টম ল্যাথাম। ছবি- সংগৃহীত

সাদা বলের দ্বিপাক্ষিক সিরিজ খেলতে সোমবার (১৩ এপ্রিল) দুই ভাগে ভাগ হয়ে ঢাকায় অবতরণ করছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। দলের একটি ছোট অংশ দুপুরে পৌঁছালেও মূল বহরটি রাতে পৌঁছানোর কথা রয়েছে। আগামীকাল বিশ্রাম শেষে বুধবার থেকে মিরপুরের শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইনডোর অনুশীলনের মাধ্যমে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার লড়াই শুরু করবে সফরকারীরা।

নিউজিল্যান্ডের বৈরি কন্ডিশনে মানিয়ে নেয়াটাই এখন ল্যাথাম বাহিনীর প্রধান লক্ষ্য। সাংবাদিকদের ল্যাথাম বলেন,‘আমরা জানি বাংলাদেশে স্পিন বড় ভূমিকা রাখবে এবং কন্ডিশন আমাদের দেশের তুলনায় একদমই ভিন্ন হবে। ভিনদেশি সফরে সিরিজ ভালোভাবে শুরু করার জন্য কন্ডিশনের সাথে মানিয়ে নেয়া এবং ম্যাচের আগের প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করছি আমরা কার্যকরভাবে সেটি করতে পারব।’

আইপিএল ও পিএসএলের ব্যস্ততার কারণে নিয়মিত একাদশের অন্তত ১০ জন তারকা ক্রিকেটারকে ছাড়াই বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড। তবে এই খর্বশক্তির দল নিয়েও আত্মবিশ্বাসী অধিনায়ক। তরুণদের জন্য এটি বড় সুযোগ উল্লেখ করে তিনি বলেন,‘বেশ কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড় অনুপস্থিত থাকলেও স্কোয়াডের প্রতিটি সদস্যই কোনো না কোনো সময় জাতীয় দলের হয়ে খেলেছেন। সবার আন্তর্জাতিক অভিজ্ঞতা থাকাটা আমাদের জন্য ইতিবাচক। এই সফরটি তরুণদের অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে দলের শক্তিমত্তা বাড়াতে সাহায্য করবে।’

আগামী ১৭ এপ্রিল মিরপুরে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে মাঠের লড়াই। ২০ এপ্রিল দ্বিতীয় ওয়ানডে খেলে দুই দল পাড়ি জমাবে চট্টগ্রামে; সেখানে ২৩ এপ্রিল অনুষ্ঠিত হবে সিরিজের শেষ ওয়ানডে। ওয়ানডে সিরিজ শেষে টি-টোয়েন্টির লড়াই শুরু হবে ২৭ এপ্রিল। সিরিজের বাকি দুটি টি-টোয়েন্টি ২৯ এপ্রিল ও ১ মে যথাক্রমে চট্টগ্রাম ও ঢাকায় অনুষ্ঠিত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিসিএস নিয়োগে বড় পরিবর্তন আনছে পিএসসি

বিসিএস নিয়োগে বড় পরিবর্তন আনছে পিএসসি

টাঙ্গাইল জেলা স্টেডিয়াম পরিদর্শন করলেন

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী টাঙ্গাইল জেলা স্টেডিয়াম পরিদর্শন করলেন

অর্থনীতিতে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে জোর দিচ্ছে সরকার

বাণিজ্যমন্ত্রী অর্থনীতিতে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে জোর দিচ্ছে সরকার

নাট্যসংগঠন 'পালাকার' এর ২ যুগপূর্তীতে 'পালা-মেলা'

নাট্যসংগঠন 'পালাকার' এর ২ যুগপূর্তীতে 'পালা-মেলা'

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App