×

খেলা

সাবেক ক্লাবের মালিক হচ্ছেন সার্জিও রামোস

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১২:১৯ পিএম

সাবেক ক্লাবের মালিক হচ্ছেন সার্জিও রামোস

সেভিয়ার সাবেক তারকা ফুটবলার রামোস। ছবি- ফক্স স্পোর্টস

খেলোয়াড় হিসেবে বর্ণাঢ্য ক্যারিয়ারের গোধূলি লগ্নে এসে নতুন এক পরিচয়ে ফুটবল বিশ্বে চমক দিতে যাচ্ছেন সার্জিও রামোস। নিজের ফুটবল ক্যারিয়ারের আঁতুড়ঘর হিসেবে পরিচিত স্প্যানিশ ক্লাব সেভিয়া কিনতে যাচ্ছেন তিনি। বিনিয়োগ সংস্থা ‘ফাইভ ইলেভেন ক্যাপিটাল’-এর সঙ্গে যৌথভাবে ক্লাবটির মালিকানা নেয়ার প্রস্তাব দিয়েছেন রামোস। এরই মধ্যে প্রাথমিক আলোচনা শেষে স্বাক্ষরিত হয়েছে ‘লেটার অফ ইন্টেন্ট’।

সেভিয়া কেনার জন্য রামোস ও তার সহযোগীরা প্রাথমিক মূল্য ধরেছেন ৫২৫.৯ মিলিয়ন মার্কিন ডলার। তবে চুক্তিতে একটি বিশেষ শর্ত রাখা হয়েছে। বর্তমানে লা লিগায় সেভিয়ার অবস্থান বেশ নড়বড়ে; ৩১ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে তারা অবনমনের ঝুঁকিতে রয়েছে। যদি ক্লাবটি শেষ পর্যন্ত রেলিগেশনে পড়ে, তবে বর্তমান দাম থেকে ২৫ শতাংশ মূল্য কম ধরা হবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ক্রেতা ও বিক্রেতা পক্ষের মধ্যে একটি চূড়ান্ত সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে সংশোধিত প্রস্তাবের রূপরেখা দেয়া হবে।

১৯৮৬ সালে সেভিয়ার কামাসে জন্ম নেয়া রামোসের ফুটবলে হাতেখড়ি এই ক্লাবেই। ২০০৩ সালে সেভিয়া অ্যাতলেটিকোর হয়ে যাত্রা শুরু করে ২০০৫ সাল পর্যন্ত মূল দলে খেলেছেন তিনি। সেখান থেকেই পাড়ি জমান রিয়াল মাদ্রিদে, যেখানে ৪৬৯ ম্যাচে ৭২ গোল করে হয়ে ওঠেন কিংবদন্তি। রিয়াল ও পিএসজি অধ্যায় শেষে ২০২১ সালে আবারও শেকড়ের টানে সেভিয়ায় ফিরেছিলেন তিনি। বর্তমানে মেক্সিকোর ক্লাব মন্টেরের হয়ে খেললেও সেভিয়ার প্রতি হৃদয়ের টান থেকেই ক্লাবের মালিকানায় জড়ানোর এই সিদ্ধান্ত।

মাঠ এবং মাঠের বাইরে—দুই জায়গাতেই বর্তমানে চরম দুঃসময় পার করছে সেভিয়া। ক্লাবের অভ্যন্তরীণ সংকট ও পয়েন্ট টেবিলের করুণ দশায় দিশেহারা সমর্থকরা এখন রামোসের দিকেই তাকিয়ে আছেন। তাদের বিশ্বাস, সাবেক এই তারকার হাত ধরে ক্লাবটির পরিচালনায় পরিবর্তন এলে আবারও সুদিন ফিরবে সেভিয়ায়।

যদিও রামোস নিজে প্রথম সভায় উপস্থিত ছিলেন, তবে বর্তমানে মেক্সিকোতে থাকায় পুরো প্রক্রিয়াটি তদারকি করছেন তার বিনিয়োগ অংশীদাররাই। সবকিছু ঠিক থাকলে দ্রুতই স্প্যানিশ ফুটবলের অন্যতম সফল এই ক্লাবটির মালিকানা পরিবর্তনের আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ক্যারিয়ারে নতুন অধ্যায় শুরু করছেন সাকিব আল হাসান

ক্যারিয়ারে নতুন অধ্যায় শুরু করছেন সাকিব আল হাসান

নতুন মাইলফলকে ম্যাক্সওয়েল

নতুন মাইলফলকে ম্যাক্সওয়েল

শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা মাউশির

শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা মাউশির

ইলিশের মণ ৩ লাখ টাকা ছাড়ালো

বর্ষবরণ ইলিশের মণ ৩ লাখ টাকা ছাড়ালো

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App