×

দক্ষিণ আমেরিকা

গিনেস বুকে ৪ মিলিয়ন ডলারের গরু!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৯ এএম

গিনেস বুকে ৪ মিলিয়ন ডলারের গরু!

গরুটি অন্য গরুর তুলনায় অনেক বেশি সময় ধরে না খেয়ে থাকতে পারে। ছবি : সংগৃহীত

জাত অনুসারে গরুর দামও বিভিন্ন ধরনের হয়ে থাকে। সম্প্রতি ব্রাজিলে একটি গরু বিক্রি করা হয়েছে ৪ মিলিয়ন ডলারে। 

গরুটির নাম ভিটানিয়া ১৯। এটি ব্রাজিলের ইতিহাসে সবচেয়ে দামি একটি গরু। ওজন ১ হাজার ১০১ কেজি। এত ওজনের পরও গরুটি অনেক বেশি কাজ করতে পারে।

বর্তমানে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডেও নিজের নাম তুলে নিয়েছে গরুটি। তাকে 'মিস সাউথ আমেরিকা' হিসাবেও আখ্যা দেয়া হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

শারীরিক দিক থেকে এই গরু অতি শক্তিশালী। অন্যদের তুলনায় অনেক বেশি কাজ করতে পারে। ধবধবে সাদা গরুটির দুধেও আছে অনেক বেশি পুষ্টিগুণ।

এর আরো একটি বৈশিষ্ট্য হলো- এই গরুটি অন্য গরুদের তুলনায় অনেক বেশি সময় ধরে না খেয়ে থাকতে পারে। 

ফলে একে দিয়ে অনেক বেশি কাজ করিয়ে নেয়া যায়। তবে কাজের শেষে এই গরু তার পর্যাপ্ত আহার গ্রহণ করে।

আরো পড়ুন : আলাস্কায় বিমান বিধ্বস্ত হয়ে সব যাত্রী নিহত


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

ইরান ইস্যুতে মতবিরোধ মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App