×

দক্ষিণ আমেরিকা

কলম্বিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত অন্তত ৮০

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ১০:২৫ এএম

কলম্বিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত অন্তত ৮০

নিরাপত্তা জোরদার করতে এই অঞ্চলে ৫ হাজারেরও বেশি সেনা পাঠানো হয়েছে। ছবি : সংগৃহীত

দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার উত্তর-পূর্বাঞ্চলে রক্তক্ষয়ী হামলায় ৮০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। 

আলোচনার প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর বিদ্রোহী গোষ্ঠীর হামলার কারণে গত ৩ দিনে প্রাণহানির এই ঘটনা ঘটে। সোমবার (২০ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

সংবাদমাধ্যমটি বলছে, বিদ্রোহী ন্যাশনাল লিবারেশন আর্মির (ইএলএন) সঙ্গে শান্তি আলোচনার ব্যর্থ প্রচেষ্টার পর উত্তর-পূর্ব কলম্বিয়ায় মাত্র তিন দিনে ৮০ জনেরও বেশি লোক নিহত হয়েছেন বলে এক কর্মকর্তা জানিয়েছেন।

ইএলএন গত বৃহস্পতিবার উত্তর-পূর্ব ক্যাটাটুম্বো অঞ্চলে প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর ওপর হামলা শুরু করে। ওই গোষ্ঠীটি এখন বিলুপ্ত সশস্ত্র গোষ্ঠী রেভ্যুলেশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়ার (ফার্ক) সাবেক সদস্যদের নিয়ে গঠিত। ২০১৭ সালে ফার্ক নিরস্ত্র হওয়ার পর থেকে তারা লড়াই চালিয়ে আসছিল।

আরো পড়ুন : যুক্তরাষ্ট্রে টিকটক ফিরিয়ে আনার প্রতিশ্রুতি ট্রাম্পের

দুই সশস্ত্র গ্রুপের সংঘাতের মধ্যে বেসামরিক লোকেরা মাঝখানে আটকা পড়েন এবং রবিবার পর্যন্ত ৮০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন বলে ধারণা করা হচ্ছে বলে জানিয়েছেন নর্তে দে সান্তান্ডার বিভাগের গভর্নর উইলিয়াম ভিলামিজার।

হাজার হাজার মানুষ এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছেন, কেউ কেউ পাশের পাহাড়ে লুকিয়ে আছেন বা সরকারি আশ্রয়ের সাহায্য চাইছেন।

ভিলামিজার বলেছেন, সহিংসতার কারণে আরো ২২ জন লোক আহত হয়েছেন এবং প্রায় ৫ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

শনিবার এক ভাষণে ভিলামিজার বলেন, ক্যাটাটুম্বোর সাহায্য দরকার। ছেলে, মেয়ে, যুবক, কিশোরসহ পুরো পরিবারকে কোনো কিছু ছাড়াই চলে যেতে দেখা যাচ্ছে এবং ট্রাক, ডাম্প ট্রাক, মোটরসাইকেলসহ যে যা পারছেন তাতে করে বা পায়ে হেঁটে এই সংঘাতের শিকার হওয়া এড়ানোর চেষ্টা করছেন।

সেনাবাহিনী জানিয়েছে, নিরাপত্তা জোরদার করতে এই অঞ্চলে ৫ হাজারেরও বেশি সেনা পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

ইরান ইস্যুতে মতবিরোধ মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App