×

সোশ্যাল মিডিয়া

গণভোটে ‘না’ ভোট দিব : আসিফ মাহতাব

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৩ এএম

গণভোটে ‘না’ ভোট দিব : আসিফ মাহতাব

ছবি : সংগৃহীত

আসন্ন গণভোটে ‘না’ ভোট দিবেন বলা জানিয়েছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও অনলাইন অ্যাক্টিভিস্ট আসিফ মাহতাব উৎস। 

সোমবার (৯ ফেব্রুয়ারি) এক ভিডিও বার্তায় তিনি একথা বলেন। 

আসিফ মাহতাব বলেন, আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন যে আমি জুলাই সনদে ‘হ্যাঁ’ ভোট দিব নাকি ‘না’ ভোট দিব। বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে আমি অনলাইনে এতটা সক্রিয় না।

আরো পড়ুন: আজ মানবতাবিরোধী অপরাধে সালমান-আনিসুলের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু

আরো পড়ুন: আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ?

কিন্তু আপনারা যেহেতু প্রচুর সংখ্যক মানুষ আমাকে মেসেজ দিচ্ছেন, আমার উত্তর হচ্ছে- আমি ‘না’ ভোট দিব। 

তিনি বলেন, আমি একটু সংক্ষেপে বলার চেষ্টা করব যে কেন আমি না ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের জুলাই সনদে ৮৪ নাম্বার ধারায় বলা আছে- যদি জুলাই সনদ বাস্তবায়ন হয়, তবে বাংলাদেশ ‘ওপেন গভমেন্ট পার্টনারশিপে’ যোগ দিবে। ওপেন গভমেন্ট পার্টনারশিপ জিনিসটা কী? জুলাই এ আমরা যে আন্দোলন করেছি তার সঙ্গে এর সম্পর্কটা কী? আমরা কি ওপেন গভমেন্ট পার্টনারশিপ সাথে যোগ দেওয়ার জন্য আন্দোলন করেছি? 

‘ওপেন গভমেন্ট পার্টনারশিপের’ কার্যক্রম প্রসঙ্গে আসিফ মাহতাব উৎস বলেন, ওপেন গভমেন্ট পার্টনারশিপ হচ্ছে ‘এলজিবিটিকিউ রাইটস’ এর পক্ষে কাজ করবে।

এলজিবিটিকিউ রাইটস বাস্তবায়ন করবে। জুলাই সনদ পাশ হলে তারা বলবে এটা তো পাশ হয়ে গেছে, আপনাকে এখন এলজিবিটিকিউ বাস্তবায়ন করতে হবে। 

আসিফ মাহতাব বলেন, আমি তো ওপেন সোসাইটির জন্য সংগ্রাম করি নাই, আপনি করেন নাই। কিন্তু আপনাকে ভোট দেওয়ানো হবে এবং ভোট দেওয়ানোর পরে এগুলি (এলজিবিটিকিউ) বাস্তবায়ন করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

ইরান ইস্যুতে মতবিরোধ মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App