×

রাশিয়া

ইউক্রেন যুদ্ধে ৩ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করলেন ট্রাম্প

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০২৬, ১১:৪৬ এএম

ইউক্রেন যুদ্ধে ৩ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়া ও ইউক্রেনের চলমান যুদ্ধে তিন দিনের একটি যুদ্ধবিরতি কার্যকর হতে যাচ্ছে। শুক্রবার (৮ মে) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, শনিবার (৯ মে) থেকে সোমবার (১১ মে) পর্যন্ত এই যুদ্ধবিরতি চলবে।

পোস্টে তিনি লেখেন, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধে তিন দিনের (৯, ১০ ও ১১ মে) যুদ্ধবিরতি কার্যকর হতে যাচ্ছে। খবর আল জাজিরার।

এর কিছুক্ষণ পরই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এবং ক্রেমলিন- উভয় পক্ষই যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করে। চার বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা প্রচেষ্টার অংশ হিসেবেই এই সমঝোতা হয়েছে বলে জানা গেছে। এর আগে রাশিয়া একতরফাভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ‘বিজয় দিবস’ উপলক্ষে ৯ মে কেন্দ্র করে দুই দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিল।

অন্যদিকে ইউক্রেন দাবি করেছিল, তারাও আগে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল, কিন্তু মস্কো সেটি উপেক্ষা করেছে।

ট্রাম্প জানান, এই অনুরোধটি আমি সরাসরি করেছি। একই সঙ্গে তিনি রাশিয়া ও ইউক্রেন—উভয় পক্ষকে তার প্রস্তাব গ্রহণ করার জন্য ধন্যবাদও জানান।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার জন্য এটি বিজয় দিবসের উদযাপন হলেও ইউক্রেনের জন্যও দিনটি গুরুত্বপূর্ণ। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউক্রেনও বড় ভূমিকা রেখেছিল। তিনি জানান, যুদ্ধবিরতির সময় সব ধরনের সামরিক অভিযান বন্ধ থাকবে এবং দুই দেশ এক হাজার করে মোট দুই হাজার বন্দি বিনিময় করবে।

আরো পড়ুন : রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ২৬

যুদ্ধ বন্ধে আলোচনা এখনও চলছে বলেও উল্লেখ করেন ট্রাম্প। তার ভাষায়, আমরা প্রতিদিনই সমাধানের আরো কাছাকাছি পৌঁছাচ্ছি। আশা করছি, এটি দীর্ঘ, রক্তক্ষয়ী ও কঠিন এই যুদ্ধের সমাপ্তির সূচনা হবে।

উল্লেখ্য, ইউক্রেন যুদ্ধ বন্ধ করা ছিল ট্রাম্পের ২০২৪ সালের নির্বাচনী প্রচারণার অন্যতম বড় অঙ্গীকার। এমনকি তিনি দাবি করেছিলেন, ক্ষমতায় ফেরার ২৪ ঘণ্টার মধ্যেই এই সংঘাতের সমাধান করবেন।

তবে প্রায় দেড় বছর পেরিয়ে গেলেও ওয়াশিংটন এখনো উল্লেখযোগ্য সাফল্য পায়নি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধ বন্ধে তেমন আগ্রহ দেখাচ্ছেন না বলেই মনে করছেন বিশ্লেষকেরা। দীর্ঘমেয়াদি এই সংঘাত এখন এক ধরনের ক্ষয়িষ্ণু যুদ্ধে পরিণত হয়েছে, যেখানে পুতিন মনে করেন, বিশাল সামরিক শক্তির কারণে শেষ পর্যন্ত রাশিয়াই জয়ী হবে।

শান্তি আলোচনার অন্যতম বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনেতস্ক অঞ্চল। এই অঞ্চলের প্রায় তিন-চতুর্থাংশ বর্তমানে রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে।

মস্কোর দাবি, দনেতস্কের যেসব এলাকা এখনও ইউক্রেনের নিয়ন্ত্রণে আছে, সেখান থেকেও ইউক্রেনীয় সেনাদের সরিয়ে নিতে হবে। তবে কিয়েভ এই দাবি প্রত্যাখ্যান করেছে এবং নিজেদের নিয়ন্ত্রিত কোনো ভূখণ্ড ছেড়ে দিতে রাজি নয় বলে স্পষ্ট জানিয়েছে।

জেলেনস্কি বারবার বলে আসছেন, শান্তিচুক্তির অংশ হিসেবে ইউক্রেনের ভূখণ্ড ছেড়ে দেওয়ার প্রশ্নই ওঠে না। যদিও ট্রাম্প এবং কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো আগে ইঙ্গিত দিয়েছিলেন, যুদ্ধ বন্ধে সমঝোতায় পৌঁছাতে গেলে ইউক্রেনকে হয়তো শেষ পর্যন্ত কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টানা ৫ দিন সারাদেশে ঝোড়োবৃষ্টির আভাস

টানা ৫ দিন সারাদেশে ঝোড়োবৃষ্টির আভাস

পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৭

চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৭

হামের লক্ষণ চিনবেন যেভাবে, জানুন বিস্তারিত

হামের লক্ষণ চিনবেন যেভাবে, জানুন বিস্তারিত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App