×

রাশিয়া

রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ১১:০৯ এএম

রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯

ছবি : সংগৃহীত

রাশিয়ার ক্রিমিয়ায় একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে ২৯ জন নিহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) সকালে এ তথ্য নিশ্চিত করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। বার্তাসংস্থা তাস নিউজ জানায়, কৃষ্ণ সাগরের নিকটবর্তী ক্রিমিয়ার একটি পাহাড়ের চূড়ায় বিমানটি বিধ্বস্ত হয়। এতে থাকা ছয়জন ক্রু সদস্য ও ২৩ জন যাত্রী নিহত হন।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মস্কো সময় ৩১ মার্চ রাত ৮টার দিকে এএন-২৬ মডেলের সামরিক পরিবহন বিমানটি রাডার থেকে নিখোঁজ হয়ে যায়। বিমানটি নির্ধারিত ফ্লাইট অনুযায়ী উড্ডয়ন করেছিল।

বিমানটিতে মোট কতজন আরোহী ছিলেন, তা স্পষ্ট করা হয়নি। তবে কেউ বেঁচে থাকার খবর পাওয়া যায়নি। বার্তাসংস্থা আরআইএ জানায়, প্রাথমিক তদন্তে প্রযুক্তিগত ত্রুটিকেই দুর্ঘটনার কারণ হিসেবে ধারণা করা হচ্ছে।

আরো পড়ুন : রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ১২

এএন-২৬ মডেলের সামরিক পরিবহন বিমান ১৯৬০-এর দশক থেকে ব্যবহৃত হয়ে আসছে এবং মূলত মালবাহী কাজে ব্যবহৃত হয়। এর আগে এই মডেলের একাধিক বিমান দুর্ঘটনার শিকার হয়েছে।

২০২২ সালে ইউক্রেনে একটি এএন-২৬ বিমান বিধ্বস্ত হয়ে একজন নিহত হন। এর আগে ২০২০ সালে একই মডেলের আরেকটি বিমান দুর্ঘটনায় ২৬ জন প্রাণ হারান, যদিও একজন যাত্রী অলৌকিকভাবে বেঁচে যান।

অন্যদিকে দক্ষিণ সুদানে রুশ সেনাবাহিনীর একটি এএন-২৬ বিমান বিধ্বস্ত হয়ে আটজন নিহত হন, যাদের মধ্যে পাঁচজন ছিলেন রুশ নাগরিক। এছাড়া ২০১৭ সালে আইভরি কোস্টে একই ধরনের আরেকটি দুর্ঘটনায় ১০ জন প্রাণ হারান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশের আটকেপড়া জাহাজ নিয়ে সুখবর দিলো ইরান

বাংলাদেশের আটকেপড়া জাহাজ নিয়ে সুখবর দিলো ইরান

আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত

আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত

রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯

রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯

মেহেরপুর সীমান্ত থেকে ৫ হাজার লিটার তেল জব্দ

মেহেরপুর সীমান্ত থেকে ৫ হাজার লিটার তেল জব্দ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App