×

আন্তর্জাতিক

ইসরায়েলি বাহিনীকে বিশ্বের ‘নিকৃষ্টতম’ সেনাবাহিনী বললেন জাতিসংঘের প্রতিবেদক

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ১০:২৬ পিএম

ইসরায়েলি বাহিনীকে বিশ্বের ‘নিকৃষ্টতম’ সেনাবাহিনী বললেন জাতিসংঘের প্রতিবেদক

ফ্রেঞ্চেসকা আলবানিজ। ছবি- সংগৃহীত

ফিলিস্তিন ভূখণ্ডে নিয়োজিত জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রেঞ্চেসকা আলবানিজ ইসরায়েলি দখলদার বাহিনীকে বিশ্বের সবচেয়ে ‘নিকৃষ্ট ও বিপথগামী’ সামরিক বাহিনী হিসেবে অভিহিত করেছেন। সম্প্রতি ইসরায়েলি সেনাদের হাতে এক ফিলিস্তিনি শিশুর নৃশংস নির্যাতনের ভিডিও চিত্র ছড়িয়ে পড়ার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়ে তিনি এই মন্তব্য করেন। আলবানিজ বলেন, এই বাহিনীর কর্মকাণ্ড সমস্ত আইনগত ও মানবিক সীমাকে লঙ্ঘন করে আন্তর্জাতিক আইনের চরম অবমাননা করেছে।

নিজের অফিসিয়াল অ্যাকাউন্টে আলবানিজ আরও উল্লেখ করেন, পর্যাপ্ত তথ্যপ্রমাণের ভিত্তিতেই তিনি পূর্ণ নিশ্চয়তার সঙ্গে ইসরায়েলি সেনাবাহিনীকে বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট বাহিনীর তকমা দিচ্ছেন। তবে গাজা উপত্যকায় ইসরায়েলের এই অপরাধযজ্ঞকে ‘গণহত্যা’ হিসেবে আখ্যা দিয়ে প্রতিবেদন পেশ করার পর থেকেই তাকে চরম মূল্য দিতে হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, প্রতিবেদনটি প্রকাশের পর থেকে তিনি ক্রমাগত উসকানি ও সরাসরি প্রাণনাশের হুমকির সম্মুখীন হচ্ছেন এবং বর্তমানে চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন।

জাতিসংঘের ওই প্রতিবেদনে স্পষ্ট করা হয়েছে যে, ২০২৩ সালের অক্টোবর থেকে ফিলিস্তিনিদের ওপর পদ্ধতিগত গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। এর ফলে গাজা উপত্যকার স্বাস্থ্য খাত পুরোপুরি ভেঙে পড়েছে। অধিকাংশ হাসপাতাল ধ্বংস করার পাশাপাশি অসংখ্য চিকিৎসাকর্মীকে হত্যা, আহত কিংবা গ্রেপ্তার করা হয়েছে। দীর্ঘ অবরোধের কারণে গাজার মানবিক পরিস্থিতি এখন ইতিহাসের ভয়াবহতম পর্যায়ে পৌঁছেছে।

সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৭২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে বড় একটি অংশই নারী ও শিশু। এছাড়া আহতের সংখ্যা এক লাখ ৭২ হাজার ছাড়িয়ে গেছে। ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় গাজা উপত্যকার প্রায় ৯০ শতাংশ অবকাঠামো ইতিমধ্যে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। আলবানিজের মতে, এই ধ্বংসযজ্ঞ আধুনিক বিশ্বের যেকোনো সামরিক নৈতিকতার পরিপন্থী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত আগের ভাড়াই বহাল

পরিবহন মালিক সমিতি সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত আগের ভাড়াই বহাল

ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ ও যুবদল সমর্থকদের সংঘর্ষে আহত ১০

ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ ও যুবদল সমর্থকদের সংঘর্ষে আহত ১০

হরমুজে বাংলাদেশি জাহাজের  নিরাপদ চলাচলের আশ্বাস দিলো ইরান

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলের আশ্বাস দিলো ইরান

পুরোনো প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা, কেন্দ্র সচিব ও দুই কক্ষ পরিদর্শককে অব্যাহতি

পুরোনো প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা, কেন্দ্র সচিব ও দুই কক্ষ পরিদর্শককে অব্যাহতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App