×

ফলাফল

কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের ফলাফল প্রকাশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ১২:৫৭ পিএম

কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের ফলাফল প্রকাশ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবারের পরীক্ষায় গড় পাসের হার ৮০.৯৫ শতাংশ।

বুধবার (১৮ মার্চ) রাশানীর রাজধানীর বেফাক মিলনায়তনে সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন বোর্ডের মহাসচিব মাওলানা মাহফুজুল হক।

প্রকাশিত ফলাফলে দেখা গেছে, মোট ২,৮৬,৫৯১ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। পাসের বিভাগ অনুযায়ী ফলাফল হলো—

মুমতাজ (স্টার মার্ক): ৫৩,৫০০ জন

জায়্যিদ জিদ্দান (প্রথম বিভাগ): ৫৫,৭৪৭ জন

জায়্যিদ (দ্বিতীয় বিভাগ): ৬৫,৬৭৩ জন

মাকবুল (তৃতীয় বিভাগ): ১,১১,৬৭১ জন

পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ১৭ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত সারা দেশে ৭টি স্তরে, যেখানে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩,৫৪,০৩৬ জন। এর মধ্যে

দরসিয়াত ছাত্র: ১,০৩,৫৮৪ জন

দরসিয়াত ছাত্রী: ২,০৯,২৪২ জন

তাহফিজুল কোরআন ছাত্র: ৩৭,৬৮৫ জন

তাহফিজুল কোরআন ছাত্রী: ২,৪৭৪ জন

ইলমুত তাজবিদ ওয়াল কিরাআতে: ১,০৫১ জন

পরীক্ষা সারা দেশের ৫৯৮টি দরসিয়াত ছাত্র কেন্দ্র ও ১,৩৩৮টি ছাত্রী কেন্দ্রসহ অসংখ্য কেন্দ্রে অনুষ্ঠিত হয়। ফলাফলের বিস্তারিত তথ্য জানতে ক্লিক করুন বোর্ডের এই ওয়েবসাইটে

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রংপুরসহ তিন অঞ্চলে ঝড়ের আভাস

রংপুরসহ তিন অঞ্চলে ঝড়ের আভাস

চা খাওয়া নিয়ে মধ্যরাতে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ১০

চা খাওয়া নিয়ে মধ্যরাতে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ১০

সৌদির সঙ্গে মিল রেখে মালদ্বীপে ঈদ উদযাপন

সৌদির সঙ্গে মিল রেখে মালদ্বীপে ঈদ উদযাপন

ঝুট গুদামে আগুন, নিয়ন্ত্রণে দুই ইউনিট

ঝুট গুদামে আগুন, নিয়ন্ত্রণে দুই ইউনিট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App