×

চট্টগ্রাম

মাইকিং করে ‘জয় বাংলা’ স্লোগান, পুলিশ দেখে পালাল যুবক

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৬:৪৭ পিএম

মাইকিং করে ‘জয় বাংলা’ স্লোগান, পুলিশ দেখে পালাল যুবক

ছবি : সংগৃহীত

নোয়াখালীর মাইজদীতে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সিএনজি অটোরিকশায় মাইক লাগিয়ে ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দিয়ে চাঞ্চল্য সৃষ্টি করেন এক অজ্ঞাত যুবক। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দৌড়ে পালিয়ে যান তিনি।

সোমবার (২৭ এপ্রিল) সকালে জেলা শহরের তালাবদ্ধ জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, একটি সিএনজি অটোরিকশায় দুটি লাউডস্পিকার বসিয়ে ঘটনাস্থলে যান ওই যুবক। কিছুক্ষণ পর তিনি মাইক্রোফোন হাতে নিয়ে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এ সময় আশপাশের কয়েকজন ব্যক্তি তাকে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করার চেষ্টা করেন। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ উপস্থিত হলে সুযোগ নিয়ে পালিয়ে যান ওই যুবক।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়, কিন্তু ততক্ষণে যুবকটি পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে দুটি মাইক ও একটি অ্যামপ্লিফায়ার জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও বিপুল ইয়াবা জব্দ

বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও বিপুল ইয়াবা জব্দ

দ্রুততম সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের প্রক্রিয়া শুরু

মির্জা ফখরুল দ্রুততম সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের প্রক্রিয়া শুরু

কে এই দীনেশ ত্রিবেদী

কে এই দীনেশ ত্রিবেদী

পাম্পে তেল নিতে গিয়ে বাইক চালকের মৃত্যু

পাম্পে তেল নিতে গিয়ে বাইক চালকের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App