×

রংপুর

পাবর্তীপুরে কৃষি উন্নয়নে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

Icon

মোস্তাফিজুর রহমান বকুল, পাবর্তীপুর ( দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৮:২৭ পিএম

পাবর্তীপুরে কৃষি উন্নয়নে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

ছবি: ভোরের কাগজ

দিনাজপুরের পার্বতীপুরে পার্টনার (প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স) কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠান হয়।

এতে প্রধান অতিথি হিসেবে দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আফজাল হোসেনের পক্ষে জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো. শাহ আলম মিয়া উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাদ্দাম হোসেন।

২০২৫-২০২৬ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ কর্মসূচির আওতায় আয়োজিত কংগ্রেসে বক্তব্য দেন দিনাজপুর অঞ্চলের পার্টনার প্রোগ্রামের সিনিয়র মনিটরিং কর্মকর্তা সঞ্জয় কুমার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাপস কুমার ও কৃষক আবুল হাসিম প্রমুখ।

অনুষ্ঠানে কৃষির ওপর ধারণাপত্র উপস্থাপন করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাজিব হোসাইন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা আবু সুফিয়ান, ফারুক আহম্মেদ ও শাহাবুদ্দিন। বেলা ১টা পর্যন্ত অনুষ্ঠিত এ কংগ্রেসে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের অর্ধশতাধিক কৃষক-কৃষাণী এবং বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৪ মে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ, থাকছে না সুপার লিগ

৪ মে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ, থাকছে না সুপার লিগ

বিশ্বকাপের আগে চোটের কবলে এমবাপ্পে

বিশ্বকাপের আগে চোটের কবলে এমবাপ্পে

এত বজ্রপাত হয় জানলে সুনামগঞ্জে বিয়েই করতাম না

স্পিকার এত বজ্রপাত হয় জানলে সুনামগঞ্জে বিয়েই করতাম না

লাভলুর জামিন বাতিল

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলা লাভলুর জামিন বাতিল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App