×

রংপুর

পার্বতীপুরে ১২ 'শ লিটার পেট্রোল জব্দ

Icon

মোস্তাফিজুর রহমান বকুল, পার্বতীপুর (দিনাজপুর) থেকে

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ১২:৩৫ পিএম

পার্বতীপুরে ১২ 'শ লিটার পেট্রোল জব্দ

ছবি : সংগৃহীত

দিনাজপুরের পার্বতীপুরে অবৈধভাবে মজুত করে রাখা ১ হাজার ২০০ লিটার পেট্রোল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১১ এপ্রিল) বিকেলে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় জনৈক রায়হানুল ইসলামের দোকানে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার করা হয়। রায়হানুল ইসলাম পার্বতীপুর পৌর এলাকার হুগলীপাড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে।

জানা গেছে, পার্বতীপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অতিরিক্ত দামে বিক্রির উদ্দেশে বিপুল পরিমাণ পেট্রোল মজুত রাখা হয়েছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৩) সিপিসি-২ নীলফামারী ক্যাম্পের স্কোয়াড লিডার আশরাফুল কবিরের নেতৃত্বে একটি দল।

বাস টার্মিনাল থেকে গুলপাড়া যাওয়ার মোড়ে রায়হানুল ইসলামের দোকানে অভিযান চালিয়ে ৫টি বড় ড্রাম ও ৫টি ছোট পাত্রে অবৈধভাবে মজুদ ১২০০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়। সরকার নির্ধারিত প্রতি লিটার পেট্রোলের মূল্য ১১৬ টাকার স্থলে ২৫০ টাকা দরে এসব পেট্রোল বিক্রি হচ্ছিল বলে অভিযোগ রয়েছে।

পরে পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ মজুতের অভিযোগে দোকান মালিক রায়হানুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করেন। জব্দকৃত পেট্রোল খোলা বাজারে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেন। পরে উদ্ধারকৃত ১২০০ লিটার পেট্রোল নির্ধারিত মূল্যে বিক্রি করে সমুদয় টাকা সরকারি কোষাগারে জমা করা হয়।

আরো পড়ুন : রংপুরে তেলের জন্য লাইনে দাঁড়িয়ে শিক্ষকের মৃত্যু

ভ্রাম্যমাণ আদালতের বিচারক পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাদ্দাম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, অবৈধ মজুতদারদের ধরতে অভিযান অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে আইএলও প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে আইএলও প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২৪

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২৪

পৃথিবীটা শূন্য হয়ে গেল, আশা ভোঁসলের মৃত্যুতে রুনা লায়লা

পৃথিবীটা শূন্য হয়ে গেল, আশা ভোঁসলের মৃত্যুতে রুনা লায়লা

নারী উদ্যোক্তাদের রপ্তানি বাড়াতে কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নারী উদ্যোক্তাদের রপ্তানি বাড়াতে কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App