×

রংপুর

নীলফামারীতে মশা তাড়ানোর আগুনে পুড়লো ৭ ঘর

Icon

মো. রাজীব চৌধুরী রাজু, নীলফামারী থেকে

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ১২:৩০ পিএম

নীলফামারীতে মশা তাড়ানোর আগুনে পুড়লো ৭ ঘর

ছবি : সংগৃহীত

নীলফামারীর ডোমারে মশা তাড়াতে জ্বালানো তুষের আগুন থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি ঘর পুড়ে গেছে। ঘটনাটি ঘটেছে জেলার ডোমার উপজেলার পৌরসভার মাদরাসা পাড়া এলাকায়।

ক্ষতিগ্রস্তরা হলেন, মৃত আব্দুল হাই মাস্টারের দুই ছেলে ডোমার বাজারের জুতা ব্যবসায়ী মো. আব্দুল ওয়াজেদ আনছারি (৪০) ও বাদাম ব্যবসায়ী মো. আব্দুল ওয়ারেছ আনছারি (৪৫)।

জানা গেছে, শনিবার (১১ এপ্রিল) রাতে ক্ষতিগ্রস্ত আব্দুল ওয়াজেদ ও ওয়ারেজ এর তাদের মা মোছা. খাদিজা বেগম (৬৫) মাগরিবের নামাজের আগে মশা তাড়ানোর জন্য তুষে আগুন জ্বালিয়ে ধোঁয়া তৈরি করেন। পরে তিনি নামাজে দাঁড়ালে সেই আগুন পাশের একটি চিপসের প্যাকেটের সংস্পর্শে এসে দ্রুত ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই তা ঘরে ছড়িয়ে পড়লে আগুনের লেলিহান শিখায় পুড়ে যায় দুই পরিবারের ৭টি ঘর।

আরো পড়ুন : রংপুরে তেলের জন্য লাইনে দাঁড়িয়ে শিক্ষকের মৃত্যু

খবর পেয়ে ডোমার ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ডোমার থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আগুন নেভাতে সহযোগিতা করে।

ডোমার ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার কামাল হোসেন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রায় পাঁচ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে আইএলও প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে আইএলও প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২৪

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২৪

পৃথিবীটা শূন্য হয়ে গেল, আশা ভোঁসলের মৃত্যুতে রুনা লায়লা

পৃথিবীটা শূন্য হয়ে গেল, আশা ভোঁসলের মৃত্যুতে রুনা লায়লা

নারী উদ্যোক্তাদের রপ্তানি বাড়াতে কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নারী উদ্যোক্তাদের রপ্তানি বাড়াতে কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App