×

রংপুর

দিনাজপুরে পেট্র্রোল পাম্পে প্রশাসনের অভিযান

Icon

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ০২:৪৭ পিএম

দিনাজপুরে পেট্র্রোল পাম্পে প্রশাসনের অভিযান

ছবি : ভোরের কাগজ

অবৈধভাবে জ্বালানি তেলের মজুত নিয়ন্ত্রণ এবং বাজারে তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) সকালে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সামিউল ইসলাম অভিযানের নেতৃত্ব দেন।

এ সময় তিনি উপজেলার ৫টি পেট্রোল পাম্প এবং পেট্রোল ও অক্টেন মজুদের হাউস পরিদর্শন করেন। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শাহ এবং ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম সরকারও অভিযানে উপস্থিত ছিলেন। প্রাথমিকভাবে সকল পেট্রোল পাম্পের সঙ্গে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সামিউল ইসলাম বলেন, বর্তমান সময়ে কিছু দুষ্কৃতিকারী অবৈধভাবে পেট্রোল ও অক্টেন মজুদ করার চেষ্টা করছে। জেলা ও উপজেলা প্রশাসন পুলিশ প্রশাসনের সহযোগিতায় এই অভিযান চালাচ্ছে। বাজারে জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন : সিলেটে জ্বালানি তেলের ডিপোতে বিজিবির কড়া নজরদারি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

 দ্বিতীয় দফায় আইভীর জামিন নামঞ্জুর

দ্বিতীয় দফায় আইভীর জামিন নামঞ্জুর

এবার রাষ্ট্রদ্রোহের মামলায় শ্যোন অ্যারেস্ট শওকত মাহমুদ

এবার রাষ্ট্রদ্রোহের মামলায় শ্যোন অ্যারেস্ট শওকত মাহমুদ

আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

অধ্যাপক দিলারা হাফিজের জানাজা সম্পন্ন

অধ্যাপক দিলারা হাফিজের জানাজা সম্পন্ন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App