×

রংপুর

কুড়িগ্রামে ৬ গ্রামে ঈদের নামাজ আদায়

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ১২:৫৭ পিএম

কুড়িগ্রামে ৬ গ্রামে ঈদের নামাজ আদায়

ছবি: সংগৃহীত

শুক্রবার সকাল ৯টায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাইকডাঙা ও ছিট পাই‌কেরছড়া, ফুলবাড়ী উপজেলার জেলে পাড়া জামে মসজিদ, চিলমারী উপজেলার ডাটিয়ারচর, রৌমারী উপজেলার গয়টাপাড়া ও চর রা‌জিবপুর উপ‌জেলার করাতি পাড়ায় এসব জামাত অনু‌ষ্ঠিত হয়। 

মুসল্লি আমিনুল ইসলাম, আব্দুল আউয়াল ও আব্দুল মজিদ বলেন, সৌদির সাথে মিল রেখে সিয়াম সাধনা শেষ করেছি। আজ ঈদুল ফিত‌রের নামাজ আদায় করে খুব আনন্দ হচ্ছে।

জেলে পাড়া মসজিদের ইমাম আমিনুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে আমরা ফুলবাড়ীতে ইমাম আবু হানিফার (রহ.) মতাদর্শ অনুযায়ী সৌদি আরবের সাথে মিল রেখে ত্রিশটি রোজার পর আজ ঈদুল ফিতরের নামাজ আদায করলাম। আজ ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের কুটির চন্দ্রখানা জেলে পাড়া আহলে হাদিস জামে মসজিদের উঠানে এই গ্রামের মানুষের সাথে পার্শ্ববর্তী কবির মামুদ, হাজীর বাজার ও ভিতরকুটি গ্রামের ৬০ জন মানুষ একসাথে ঈদের নামাজে অংশ নেয়া হল।

ভূরুঙ্গামারীতে পাইকের ছড়া গ্রামের কিশোর আবু বকর উচ্ছ্বাস প্রকাশ করে জানায়, সবার সাথে ঈদের নামাজ আদায় করে খুব ভাল লাগছে। 

চিলমারী উপজেলার অষ্টমির চর ইউনিয়নের ডাটিয়ার চর এলাকার নামাজি জানে আলম বলেন, আমরা প্রতি বছর ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজ সৌদি আরবের সাথে মিল রেখে পালন করছি।

ফুলবাড়ী উপজেলার জেলে পাড়া আহলে হাদিস জামে মসজিদের সামনে ঈদের নামাজ আদায় করে ইমাম মো. আব্দুল মালেক জানান, পৃথিবীর কোথাও চাঁদ দেখা গেলে আমাদের ইমাম আবু হানিফা (রহ.) সারাবিশ্বে একই দিনে ঈদ ও সিয়াম পালন করতে নির্দেশনা দিয়েছেন। আজ এই জামাত আদায়ে ৬০জন মুসল্লি উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘চেলসি নারী দলে সুযোগ পেয়েছিলেন জায়মা’

আমিনুল হক ‘চেলসি নারী দলে সুযোগ পেয়েছিলেন জায়মা’

রাজধানীতে বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ২

রাজধানীতে বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ২

‘হাদি হত্যার আসামিদের দেশে ফেরাতে যোগাযোগ চলছে’

‘হাদি হত্যার আসামিদের দেশে ফেরাতে যোগাযোগ চলছে’

পিস্তলসহ সন্ত্রাসী ‘দাগি রুবেল’ গ্রেফতার

পিস্তলসহ সন্ত্রাসী ‘দাগি রুবেল’ গ্রেফতার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App