×

রাজশাহী

মব করে আসামি ছিনতাই, ‘চাবি পাঠিয়ে’ হাতকড়া উদ্ধার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ০১:৪৮ পিএম

মব করে আসামি ছিনতাই, ‘চাবি পাঠিয়ে’ হাতকড়া উদ্ধার

ছবি : সংগৃহীত

রাজশাহীর পবা উপজেলায় মব তৈরি করে এক আসামিকে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পরে তৃতীয় পক্ষের মাধ্যমে আসামির কাছ থেকে হাতকড়া উদ্ধার করা হয়েছে। যদিও পুলিশ হাতকড়া উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে, তবে আসামির কাছে চাবি পাঠানোর অভিযোগ অস্বীকার করেছে।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে এবং তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ঘটনাটি ঘটে গত রোববার (২২ মার্চ) সন্ধ্যায়। সেদিন পবা থানা-পুলিশ উপজেলার পিল্লাপাড়া মোড়ে মো. রাসেল নামে এক যুবককে গ্রেপ্তার করে। পূর্বশত্রুতার জেরে আফসার আলী নামে এক ব্যক্তিকে মারধরের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে ১৬ মার্চ ভুক্তভোগী ব্যক্তি বাদী হয়ে রাসেলের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ২২ মার্চ সন্ধ্যা পৌনে ৬টার দিকে পিল্লাপাড়া মোড়ের সাহিদা হক ফিলিং স্টেশনের সামনে থেকে আট সদস্যের একটি পুলিশ দল রাসেলকে গ্রেপ্তার করে। এ সময় আসামির মা, আত্মীয়স্বজন ও স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হয়ে মব তৈরি করেন এবং হাতকড়া পরানো অবস্থায় তাকে ছিনিয়ে নেন।

আরো পড়ুন : প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

স্থানীয় বাসিন্দাদের দাবি, হাতকড়া উদ্ধারে পুলিশ বেশ উদ্বিগ্ন হয়ে পড়ে। পরে স্থানীয়দের মধ্যস্থতায় প্রায় দুই ঘণ্টা পর হাতকড়াটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। তারা আরও জানান, পুলিশ কিছু স্থানীয় ব্যক্তির কাছে হাতকড়ার চাবি দেয় এবং তারা একটি বিলের ভেতরে গিয়ে আসামির কাছ থেকে হাতকড়া খুলে এনে পুলিশের কাছে হস্তান্তর করেন।

তবে এ বিষয়ে জানতে চাইলে পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, আমি এখন পেট্রলপাম্পে আছি। খুব ঝামেলা। পরে থানায় আসেন, তখন বলব।

রাজশাহী নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, হ্যান্ডকাফ উদ্ধার হয়েছে। তবে চাবি পাঠিয়ে হ্যান্ডকাফ উদ্ধারের বিষয়টি সঠিক নয়। তিনি জানান, আসামি ছিনতাইয়ের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে এবং এ মামলায় তিনজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। তবে গ্রেপ্তারদের মধ্যে রাসেল আছেন কি না, তা নিশ্চিত করতে পারেননি তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বর্তমান সরকার ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না

প্রধানমন্ত্রী বর্তমান সরকার ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না

উদ্বোধনের আগেই ফাটল সোয়া দুই কোটির ভবনে, আতঙ্ক

উদ্বোধনের আগেই ফাটল সোয়া দুই কোটির ভবনে, আতঙ্ক

শতভাগ শিশুকে কবে হামের টিকার আওতায় আনা সম্ভব জানালেন স্বাস্থ্যমন্ত্রী

শতভাগ শিশুকে কবে হামের টিকার আওতায় আনা সম্ভব জানালেন স্বাস্থ্যমন্ত্রী

  হজ পালনের জন্য কর্মচারীদের বেতনসহ ১৫ দিনের ছুটি দেবে সৌদি

হজ পালনের জন্য কর্মচারীদের বেতনসহ ১৫ দিনের ছুটি দেবে সৌদি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App