×

রাজশাহী

বোনাসের কথা বলে যুবককে গলা কেটে হত্যা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ মার্চ ২০২৬, ০৮:৪২ পিএম

বোনাসের কথা বলে যুবককে গলা কেটে হত্যা

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের শাহজাদপুরে ঈদের বোনাস দেওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে সোহেল রানা (২৫) নামে এক যুবককে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (২১ মার্চ) সকালে ধানক্ষেত থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। তবে এ ঘটনায় অভিযুক্তদের শনাক্ত করা গেলেও তদন্তের স্বার্থে তাদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

নিহত সোহেল রানা উপজেলার কায়েমপুর ইউনিয়নের সড়াতৈল গ্রামের আজাদ মণ্ডলের ছেলে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘শুক্রবার রাতে ঈদ বোনাস দেওয়ার কথা বলে সোহেল রানকে বাড়ি থেকে ডেকে আনা হয়। রাতে সে আর বাড়ি ফেরেনি। ঈদের দিন কায়েমপুর ইউনিয়নের একটি ধানক্ষেতে সোহেল রানার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় সংবাদ দেয়। তাকে গলা কেটে এবং মাথা ও গালসহ কয়েকটি স্থানে কুপিয়ে হত্যা করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম এনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তরা চিহ্নিত হয়েছে। তাদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। স্বজনরা এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশে এলো আরো ৫ হাজার মেট্রিক টন ডিজেল

দেশে এলো আরো ৫ হাজার মেট্রিক টন ডিজেল

পশ্চিমবঙ্গে ১৫ কেন্দ্রে কারচুপি, পুনর্নির্বাচনের সিদ্ধান্ত

পশ্চিমবঙ্গে ১৫ কেন্দ্রে কারচুপি, পুনর্নির্বাচনের সিদ্ধান্ত

আওয়ামী লীগের মতোই একাত্তরের চেতনা বিক্রি করছে বিএনপি

রাশেদ প্রধান আওয়ামী লীগের মতোই একাত্তরের চেতনা বিক্রি করছে বিএনপি

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App