×

রাজনীতি

মির্জা ফখরুল

সবসময় পরিবর্তনের জন্য প্রাণ দিয়েছেন শ্রমিকরাই

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২৬, ০৬:৪৭ পিএম

সবসময় পরিবর্তনের জন্য প্রাণ দিয়েছেন শ্রমিকরাই

ছবি : সংগৃহীত

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের ইতিহাসে পরিবর্তনের জন্য সবচেয়ে বেশি আত্মত্যাগ করেছে শ্রমিক শ্রেণী। মহান মে দিবস সেই ত্যাগ ও রক্তের স্মারক।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এক শ্রমিক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশ ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়ানোর পথে রয়েছে। তিনি উল্লেখ করেন, একসময় কৃষি, শিল্প, ব্যাংকিং খাতসহ সামগ্রিক অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, যার সবচেয়ে বড় প্রভাব পড়ে শ্রমিকদের ওপর।

তিনি আরও বলেন, অতীতে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনায় নানা বাধার মুখে পড়তে হয়েছে। ২০২২ সালের ৭ ডিসেম্বর নয়াপল্টনে সমাবেশে বাধা ও হামলার ঘটনায় এক শ্রমিক নিহত হওয়ার কথাও স্মরণ করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বহু শ্রমিক প্রাণ দিয়েছেন।

প্রধানমন্ত্রীর সাম্প্রতিক কিছু উদ্যোগের প্রশংসা করে তিনি হকারদের পুনর্বাসনের ঘোষণাকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি নির্ধারণের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনার আহ্বান জানান।

মির্জা ফখরুল বলেন, শ্রমিক পরিবারের সন্তানদের শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ নিশ্চিত করা জরুরি। পাশাপাশি চা-বাগানের শ্রমিকদের জীবনমান উন্নয়নের দিকেও নজর দেওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

শেষে তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অস্ট্রেলিয়া থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করলেন বেরোবি শিক্ষক আনোয়ার

অস্ট্রেলিয়া থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করলেন বেরোবি শিক্ষক আনোয়ার

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে আগুন

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে আগুন

বিপুল পরিমাণ শুটারগান ও সরঞ্জাম উদ্ধার

বিপুল পরিমাণ শুটারগান ও সরঞ্জাম উদ্ধার

মোটরসাইকেলে ট্রলির ধাক্কা, প্রাণ গেল স্বামী-স্ত্রীর

মোটরসাইকেলে ট্রলির ধাক্কা, প্রাণ গেল স্বামী-স্ত্রীর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App