×

রাজনীতি

এমপি রায়হান সিরাজী

হাসিনা লাঞ্চ শেষে পালিয়েছিল, বিএনপি পান্তা খাওয়ারও সময় পাবে না

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ০৮:১১ পিএম

হাসিনা লাঞ্চ শেষে পালিয়েছিল, বিএনপি পান্তা খাওয়ারও সময় পাবে না

ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী বলেছেন, পতিত আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুরের খাবার শেষে পালিয়েছিলেন কিন্তু বিএনপি সকালের পান্তা খাওয়ারও সময় পাবে না।

শনিবার (২৫ এপ্রিল) বিকেলে রংপুর মহানগরীতে ১১ দলীয় জোটের উদ্যোগে আয়োজিত এক বিভাগীয় গণমিছিল শেষে সমাবেশে তিনি এ কথা বলেন। কর্মসূচিতে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান, গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট সমাধান এবং দেশব্যাপী সহিংসতার প্রতিবাদ জানানো হয়।

সমাবেশের আগে নগরীর ৩৬ জুলাই চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগর ভবন পায়রা চত্বর, জাহাজ কোম্পানি মোড়, প্রেস ক্লাব এলাকা ও গ্র্যান্ড হোটেল মোড় ঘুরে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে বক্তারা জানান, গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন না হলে তারা এক দফা আন্দোলনে নামবেন।

এতে আরও বক্তব্য দেন জামায়াতের রংপুর মহানগর আমির এটিএম আজম খান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রংপুর জেলা আহ্বায়ক আল মামুন, বাংলাদেশ খেলাফত মজলিসের মহানগর সভাপতি মাওলানা ইব্রাহীম খলিল এবং মহানগর ছাত্রশিবিরের সভাপতি আনিসুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে নেতারা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকাসহ ৬ বিভাগে অতিভারী বৃষ্টির আভাস

ঢাকাসহ ৬ বিভাগে অতিভারী বৃষ্টির আভাস

কোনো পরিবেশবিদ নয়, বাবুর্চির হাতে সবুজ বিপ্লব

নোবিপ্রবি কোনো পরিবেশবিদ নয়, বাবুর্চির হাতে সবুজ বিপ্লব

‘শিক্ষকের মতো থাকেন, না হলে কান বরাবর পড়বে’

অধ্যাপককে ছাত্রদল নেতার হুমকি ‘শিক্ষকের মতো থাকেন, না হলে কান বরাবর পড়বে’

বিদ্যুৎ ব্যবহারে জনগণকে ‘মিতব্যয়ী’ হতে বললেন ইরানের প্রেসিডেন্ট

বিদ্যুৎ ব্যবহারে জনগণকে ‘মিতব্যয়ী’ হতে বললেন ইরানের প্রেসিডেন্ট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App