×

রাজনীতি

১১ দলের কর্মসূচী ঘোষণা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ০৮:৪৩ পিএম

১১ দলের কর্মসূচী ঘোষণা

ছবি: সংগৃহীত

অবিলন্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে গণভোটের রায় বাস্তবায়ন ও জ্বালানি সংকট নিরসনের দাবিতে কর্মসূচী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন বিরোধীদলীয় নির্বাচনী ১১ দলীয় জোট।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল মগবাজারস্থ আল-ফালাহ মিলনায়তনে ১১ দলীয় ঐক্যের এক শীর্ষ বৈঠক এমন সিদ্ধান্ত নেন জোটের শীর্ষ নেতারা।

কর্মসূচীর মধে্য রয়েছে- ৯ এপ্রিল থেকে সপ্তাহব্যাপী গণসংযোগ এবং লিফলেট বিতরণ, ১১ এপ্রিল দেশের সকল মহানগরীতে বিক্ষোভ, ১২ এপ্রিল সকল জেলায় বিক্ষোভ এবং ১৩ এপ্রিল ঢাকায় জাতীয় সেমিনার।

বৈঠক শেষে সাংবাদিকদের কাছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেন, গত ১২ ফেব্রুয়ারি একদিনে গণভোট ও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। দুর্ভাগ্যজনকভাবে জুলাই সনদের স্বাক্ষরকারী ক্ষমতাসীন দল বিএনপি জাতিকে বিস্মিত করে জাতির কাছে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করছে না। 

মাওলানা মামুনুল হক বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের পর নতুন সরকার গঠিত হয়ে জাতীয় সংসদের কার্যক্রম শুরু হয়েছে। গণভোটে বাংলাদেশের প্রায় ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন। দুর্ভাগ্যজনকভাবে নির্বাচিত সরকার গণভোটের রায় কার্যকর করার ক্ষেত্রে নানা ধরনের ছলচাতুরি এবং টালবাহানার আশ্রয় নিচ্ছে।

বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামনুল হক, এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমেদ আবদুল কাদের, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমীর জনাব আবদুল মাজেদ আতহারী, এবি পার্টির মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, জাগপার সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বিডিপির চেয়ারম্যান এডভোকেট আনোয়ারুল ইসলাম চান, এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজী, এনসিপির ঢাকা মহানগরী উত্তরের সভাপতি আদিলুর রহমান আদিল, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসাইন, লেবার পার্টির সেক্রেটারি খন্দকার মিরাজুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালাল উদ্দিন, জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, এবি পার্টির যুগ্ম মহাসচিব আব্দুল্লাহ আল মামুন রানা প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরানে পারমাণবিক হামলার সম্ভাবনা নাকচ করলো হোয়াইট হাউস

ইরানে পারমাণবিক হামলার সম্ভাবনা নাকচ করলো হোয়াইট হাউস

একই গাছ থেকে প্রেমিক-প্রেমিকার ঝুলন্ত লাশ উদ্ধার

একই গাছ থেকে প্রেমিক-প্রেমিকার ঝুলন্ত লাশ উদ্ধার

বিমানের নতুন এমডি কাইজার সোহেল, ডিএমডি মইন

বিমানের নতুন এমডি কাইজার সোহেল, ডিএমডি মইন

বাসসের এমডি হলেন সাংবাদিক কামাল উদ্দিন সবুজ

বাসসের এমডি হলেন সাংবাদিক কামাল উদ্দিন সবুজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App