×

রাজনীতি

মন্ত্রিসভায় ডাক পেলেন নূর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫১ পিএম

মন্ত্রিসভায় ডাক পেলেন নূর

নুরুল হক নূর। ছবি: সংগৃহীত

তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেয়েছেন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেন।

নুর বলেন, আলহামদুলিল্লাহ...তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেয়েছি। আমাকে কল করা হয়েছে। তারেক রহমান এবং বিএনপিকে ধন্যবাদ।

আজ বিকেলে মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।

নূরকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হবে।

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক সদস্য আবু হানিফ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘নুরকে প্রতিমন্ত্রী হিসেবে শপথের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।’

উল্লেখ্য, ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে তৎকালীন ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে পরাজিত করে সহসভাপতি (ভিপি) নির্বাচিত হন। এর পর থেকেই তিনি ভিপি নুর নামে পরিচিতি পান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশব্যাপী হামের টিকাদান শুরু রবিবার

দেশব্যাপী হামের টিকাদান শুরু রবিবার

প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ ব্যবসায়ীদের বৈঠক আজ

প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ ব্যবসায়ীদের বৈঠক আজ

সিলেটে ঝড়-বৃষ্টি, অন্য অঞ্চলে তাপপ্রবাহের আভাস

সিলেটে ঝড়-বৃষ্টি, অন্য অঞ্চলে তাপপ্রবাহের আভাস

ইরানের হামলায় আরেক মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

ইরানের হামলায় আরেক মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App