×

রাজনীতি

পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রী কে হচ্ছেন ?

Icon

নন্দন দেবনাথ, রাঙ্গামাটি থেকে

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৫ পিএম

পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রী কে হচ্ছেন ?

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিশাল জয়ের পর সরকারের মন্ত্রীসভায় পার্বত্য মন্ত্রণালয় মন্ত্রী কে হচ্ছেন তা নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে। তিন পার্বত্য জেলায় বিপুল ভোটের ব্যবধানে বিএনপির তিন জন প্রার্থীই এমপি নির্বাচিত হয়েছেন।

কিন্তু পার্বত্য শান্তি চুক্তির ধারা অনুযায়ী পার্বত্য মন্ত্রী উপজাতীয় সম্প্রদায়ের দিলে মন্ত্রী হওয়ার দৌড়ে আছেন পার্বত্য রাঙ্গামাটি ২৯৯ আসনের বিজয়ী বিএনপির এমপি এ্যাডভোকেট দীপেন দেওয়ান ও পার্বত্য বান্দরবান ৩০০ আসনের বিজয়ী বিএনপির  এমপি  সাচিংপ্রু জেরী। 

অপরজন পার্বত্য খাগড়াছড়ি ২৯৮ আসনের বিজয়ী বিএনপির এমপি ওয়াদুদ ভূঁইয়া। সংগত কারণে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পাবেন বলে এমনটাই ধারণা করছেন পাহাড়ের সাধারণ মানুষ। 

তবে সবার দৃষ্টি এখন পার্বত্য মন্ত্রণালয়ের দিকে। কে পাচ্ছেন পার্বত্য মন্ত্রণালয়ের দায়িত্ব। তার কাঁধে পুরো তিন পার্বত্য জেলার দায়িত্ব দিয়ে নিশ্চিত হতে পারবেন বিএনপির চেয়ারম্যান ও প্রথমবারের মতো দায়িত্ব পেতে যাওয়া প্রধানমন্ত্রী তারেক রহমান। এমন জল্পনা কল্পনা ঘুরপাক খাচ্ছে তিন পার্বত্য জেলা তথা পাহাড়ের মানুষের মনে। 

বরাবরই পার্বত্যমন্ত্রীর ক্ষেত্রে পিছিয়ে থাকা রাঙ্গামাটি জেলার ভাগ্যে কি থাকে এবারও তা দেখার বিষয়। তবে অতীতের কথা চিন্তা করলে দীর্ঘবছর পার্বত্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেননা রাঙ্গামাটি জেলার কোন এমপি। রাঙ্গামাটির মানুষ এবার আশায় বুক বেঁধে আছেন হয়তো এবার আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমানের আস্থাভাজন মানুষ দীপেন দেওয়ান পার্বত্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন। 

কেন্দ্রীয় বিএনপির দায়িত্বশীল একটি সুত্র বলছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দীপেন দেওয়ানের গুনজন শোনা যাচ্ছে। তবে সব কিছু ঠিক করার পর আগামীর প্রধানমন্ত্রীর হাতেই রয়েছে সকল মন্ত্রণালয়ের দায়িত্ব বন্টন। তিনি যাকে চাইবেন তিনিই যোগ্যতা অনুসারে মন্ত্রীত্ব পাবেন বলে সুত্র আশা প্রকাশ করেন।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের এক নজরে দায়িত্বে থাকা মন্ত্রী ও উপদেষ্ঠা ছিলেন যারাঃ ১৯৯৭ সালে পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর ১৯৯৮ সালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় গঠন করা হয়। এই মন্ত্রণালয় গঠনের পর তৎকালীন প্রধানমন্ত্রী খাগড়াছড়ি থেকে নির্বাচিত সংসদ সদস্য কল্পনরঞ্জন চাকমাকে পার্বত্য মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করেন। তিনি (১৯৯৮-২০০১) মন্ত্রী হিসেবে দায়িত্ব পারণ করেন। 

২০০১ সালে ৮ম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল সরকার গঠন করার পর পার্বত্য রাঙ্গামাটি থেকে নির্বাচিত বিএনপির এমপি মনি স্বপন দেওয়ান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দ্বায়িত্ব পান।

এর পর ২০০৭-২০০৮ সালে ড. ফখরুদ্দীন আহমদের নেতৃত্বাধীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী চাকমা সার্কেল চিফ ব্যারিস্টার রাজা দেবাশীষ রায়। 

২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠন করার পর রাঙ্গামাটি থেকে নির্বাচিত আওয়ামীলীগের এমপি দীপংকর তালুকদার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান এবং ২০১৪ সাল পর্যন্ত এ দায়িত্ব পালন করেন।

২০১৪ সালে নির্বাচনে আওয়ামীলীগ সরকার গঠন করার পর পার্বত্য মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রীর দাযিত্ব পান  বীর বাহাদুর উশৈসিং (২০১৪-২০১৮): এছাড়া ২০১৯ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ আবারো সরকার গঠন করলে ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত পার্বত্য মন্ত্রনালয়ের পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন বীর বাহাদুর ঊশৈসিং এমপি।

২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ পুনরায় সরকার গঠন করার পর পার্বত্য মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দাযিত্ব পালণ করেন পার্বত্য খাগড়াছড়ি থেকে নির্বাচিত এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা। ২০২৪ এর ৫ আগষ্ঠ গণ আন্দোলনের মুখে সরকার পতন হলে আগষ্ট মাসের ৮ তারিখে ড. মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হয় অন্তবর্তীকালীন সরকার। এই সরকারের দায়িত্বে আসার পর পার্বত্য মন্ত্রনালয়ের দায়িত্ব পান  পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা। 

২০২৬ সালের ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার পর বিএনপির নিরংকুশ সংখ্যাগরিষ্ট বিজয় লাভের পর আবারো আলোচনায় এসেছে কে আসীন হচ্ছেন পার্বত্য মন্ত্রনালয়ের দায়িত্বে। এই দৌড়ে আছেন রাঙ্গামাটির দীপেন দেওয়ান ও বান্দরবানের সাচিংপ্রু জেরী। এখন শুধু অপেক্ষা, কে পাচ্ছেন পার্বত্য মন্ত্রনালয়ের দায়িত্ব?


টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ ব্যবসায়ীদের বৈঠক আজ

প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ ব্যবসায়ীদের বৈঠক আজ

সিলেটে ঝড়-বৃষ্টি, অন্য অঞ্চলে তাপপ্রবাহের আভাস

সিলেটে ঝড়-বৃষ্টি, অন্য অঞ্চলে তাপপ্রবাহের আভাস

ইরানের হামলায় আরেক মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

ইরানের হামলায় আরেক মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

জুম্মার দিন মধ্যপ্রাচ্যজুড়ে সাইরেনের শব্দ

জুম্মার দিন মধ্যপ্রাচ্যজুড়ে সাইরেনের শব্দ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App